ত্রিপুরা মহিলা কমিশন, ধলাই জেলা প্রশাসন এবং জেলা সমাজ কল্যাণ ও জেলা সমাজ শিক্ষা দপ্তরের যৌথ ব্যবস্থাপনায়  জন শুনানি।

Mar 12, 2026

ত্রিপুরা মহিলা কমিশন, ধলাই জেলা প্রশাসন এবং জেলা সমাজ কল্যাণ ও জেলা সমাজ শিক্ষা দপ্তরের যৌথ ব্যবস্থাপনায় জন শুনানি।

নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ

ত্রিপুরা মহিলা কমিশন, ধলাই জেলা প্রশাসন এবং জেলা সমাজ কল্যাণ ও জেলা সমাজ শিক্ষা দপ্তরের যৌথ ব্যবস্থাপনায় আজ আমবাসা পঞ্চায়েত রাজ ট্রেনিং ইনস্টিটিউটে অনুষ্ঠিত হয় জন শুনানি। সেই সাথে অনুষ্ঠিত হয় মহিলা ও শিশু কল্যাণে কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্প বিষয়ে বিশেষ সচেতনতা শিবির। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রিপুরা মহিলা কমিশনের চেয়ারপার্সন ঝর্না দেববর্মা, সদস্যা রত্না দেবনাথ কর, জেলাশাসক বিবেক এইচ.বি, অতিরিক্ত জেলাশাসক পার্থ দাস, সিনিয়র ডেপুটি কালেক্টর ভবেশ চন্দ্র ভদ্র এবং জেলা সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা আধিকারীক শঙ্খ শুভ্র সেন।ঝর্না দেববর্মা সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে জানান পুরানো অনেক মামলা রয়েছে যেগুলি কোন না কোন কারণে নিষ্পত্তি হয়নি অনেক ক্ষেত্রে দূরবর্তী তার কারণে সেগুলি সম্পন্ন হয়নি তাই এ ধরনের মামলা গুলি নিষ্পত্তি করা এবং নতুন যদি কোন মামলা থাকে সেগুলিকে লিপিবদ্ধ করে দ্রুততার সাথে নিষ্পত্তি করার জন্য এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে এবং এতে ভালো সারা পরিলক্ষিত হচ্ছে রাজ্যজুড়ে।

বিভাগ