উদয়পুর জামতলা থেকে সেন্ট্রাল রোড পর্যন্ত যারা রাস্তা দখল করে আছে তাদের সরে যাবার জন্য রাস্তায় নামে গোমতী জেলা শাসক , মহকুমা শাসক।

Mar 12, 2026

উদয়পুর জামতলা থেকে সেন্ট্রাল রোড পর্যন্ত যারা রাস্তা দখল করে আছে তাদের সরে যাবার জন্য রাস্তায় নামে গোমতী জেলা শাসক , মহকুমা শাসক।

নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ

দীর্ঘ বছর ধরে সেন্ট্রাল রোড, নিউ টাউন রোড, জামতলা থেকে শুরু করে সারা শহর রাস্তা দখল করে ব্যবসায়ীরা ব্যবসা করে আসছিল।যে সমস্ত ব্যবসায়ীরা রাস্তা দখল করে ব্যবসা চালিয়ে আসছে তাদের কে সরে যাবার জন্য বহুবার বলা হলেও কেউ কর্নপাত না করার ফলে অবশেষে বুধবার গোমতী জেলার জেলা শাসকের নেতৃত্বে প্রশাসনের উচ্চপর্যায়ের আধিকারিকদের নিয়ে অভিযানে নামে। বুধবার জামতলা থেকে সেন্ট্রাল রোড পর্যন্ত যে সমস্ত ব্যবসায়ীরা রাস্তা দখল করে ব্যবসা চালিয়ে যাচ্ছে তাদের কে সরে যেতে নির্দেশ দেওয়া হয়েছে এবং বেশকিছু দোকানদারের জিনিস পত্র তুলে নিয়েছে প্রশাসনের পক্ষ থেকে। গোমতী জেলা শাসক বলেছেন যে সমস্ত ব্যবসায়ীরা রাস্তা দখল করে ব্যবসা চালিয়ে আসছে তাদের কে রাস্তা ছেড়ে দেওয়ার জন্য বলা হয়েছে। নতুবা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি। বুধবারের অভিযানে গোমতী জেলা শাসক রিঙ্কু লাথের, মহকুমা শাসক এিদীপ সরকার সহ পুলিশ প্রশাসন, উদয়পুর পৌর পরিষদের আধিকারিকরা ছিলেন উপস্থিত। জেলা শাসকের এই অভিযান কে সাধুবাদ জানিয়েছেন উদয়পুরের জনগণ।

বিভাগ