বিভিন্ন দাবির ভিত্তিতে আগরতলা পৌরনিগমের আধিকারিকের নিকট ডেপুটেশন প্রদান করল সদর জেলা কংগ্রেস । ডেপুটেশন প্রদান উপলক্ষে একটি মিছিল সংঘটিত করা হয় ।মিছিলটি শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে।
জনস্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন দাবির ভিত্তিতে বুধবার আগরতলা পৌর নিগমের আধিকারিকের নিকট ডেপুটেশন প্রদান করে সদর জেলা কংগ্রেস। ডেপুটেশন প্রদান উপলক্ষে শহরে এক মিছিল সংঘটিত করা হয়। মিছিলটি কংগ্রেস ভবনের সামনে থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে আগরতলা পৌর নিগমের কার্যালয়ের সামনে যায় ।সেখানে একটি জমায়েতে প্রদেশ কংগ্রেস নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। এদের মধ্যে ছিলেন প্রদেশ কংগ্রেস প্রবক্তা প্রবীর চক্রবর্তী ।তিনি এই ডেপুটেশন প্রদান কর্মসূচির বিভিন্ন দাবি গুলি তুলে ধরেন। জামায়েতে বক্তব্য রাখতে গিয়ে প্রদেশ কংগ্রেস প্রবক্তা প্রবীর চক্রবর্তী উদ্বেগ প্রকাশ করে বলেন, আগরতলা এখন জাতীয় ক্ষেত্রে নেশার হাবের সুখ্যাতি অর্জন করেছে ।স্বয়ং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এই কথা বলে গেছেন ।কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর মতে ,উত্তর পূর্বাঞ্চল এখন আন্তর্জাতিক নেশা বাণিজ্যের করিডরে পরিণত হয়েছে ।এর প্রাণকেন্দ্র হয়ে উঠেছে আগরতলা।
নিগম আধিকারিকের নিকট ডেপুটেশন প্রদানে সদর জেলা কংগ্রেসের দাবি গুলির মধ্যে উল্লেখযোগ্য ছিল ,পৌর নিগমের লুট হয়ে যাওয়া ১৬ কোটি টাকা উদ্ধার ও অভিযুক্তদের গ্রেপ্তার করা। বর্তমান পৌর নিগমের নানাহ দুর্নীতি সহ সার্বিক ক্ষেত্রে শ্বেতপত্র প্রকাশ করা ,নগরবাসীকে নরক যন্ত্রণার হাত থেকে মুক্ত করতে ব্যবস্থা গ্রহণ করা প্রভৃতি।