মোদি সরকারের ১২ বছর পূর্তি উদযাপন নিয়ে মহিলা মোর্চার বৈঠক অনুষ্ঠিত

May 24, 2026

মোদি সরকারের ১২ বছর পূর্তি উদযাপন নিয়ে মহিলা মোর্চার বৈঠক অনুষ্ঠিত

নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ ত্রিপুরা প্রিজিয়ানঃ আগামী মাসেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৩.০ সরকারের দুই বছর এবং কেন্দ্রে একটানা ১২ বছরের ঐতিহাসিক শাসনকাল পূর্ণ হতে চলেছে ।এই ১২ বছরে দেশের নারীদের কল্যাণে প্রধানমন্ত্রী যে সমস্ত জনকল্যাণমুখী প্রকল্প বাস্তবায়ন করেছেন তা জনসমক্ষে তুলে ধরার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এই বিষয়টি কে সামনে রেখে রবিবার প্রদেশ বিজেপি দপ্তরে প্রদেশ মহিলা মোর্চার গুরুত্বপূর্ণ সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হয় ।বৈঠকে উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য ,প্রদেশ মহিলা মোর্চার স্বভানেত্রী মিমি মজুমদার সহ অন্যান্য নেতৃবৃন্দ ।এদিন প্রদীপ জ্বালিয়ে এবং ভারত মাতা সহ পন্ডিত দীনদয়াল উপাধ্যায় এবং শ্যামাপ্রসাদ মুখার্জির প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে সাভার সূচনা করেন প্রদেশ বিজেপি সভাপতি তথা রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য। বৈঠকে উপস্থিত ছিলেন প্রদেশ মহিলা মোর্চার পদাধিকারী সহ জেলা মহিলা মোর্চার সভানেত্রী এবং সাধারণ সম্পাদিকা গন ।  এই বৈঠক প্রসঙ্গে প্রদেশ বিজেপি সভাপতি তথা রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকারের ১২ বছর পূর্তি উপলক্ষে বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে ।এর মধ্যে একটি হল এই সময়ের মধ্যে মহিলাদের জনকল্যাণমুখী যে সমস্ত প্রকল্প প্রধানমন্ত্রী চালু করেছেন সেগুলো রাজ্যের মহিলাদের সামনে তুলে ধরা। এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করতে এই সাংগঠনিক বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে জানান প্রদেশ বিজেপি সভাপতি তথা সাংসদ রাজীব ভট্টাচার্য।এ দিনের এই বৈঠকে প্রদেশ মহিলা মোর্চার সাংগঠনিক বিষয়গুলি নিয়েও বিস্তারিত আলোচনা করা হয় ।এই ধরনের বৈঠক আগামী দিনে প্রদেশ বিজেপির অন্যান্য মোর্চা গুলিকে নিয়েও অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।

বিভাগ

সর্বশেষ খবর