নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ ১৯৯৭ সালে গঠিত হয়েছিল ত্রিপুরা আচার্য সমাজ কল্যাণ পরিষদ ।রাজ্যের আচার্য সমাজকে একসূত্রে গেছে রাখাই এই সংগঠন সৃষ্টির মূল লক্ষ্য ছিল। প্রতিবছরই সংগঠনটি বিভিন্ন সামাজিক উদ্যোগ গ্রহণ করে থাকে ।এর অঙ্গ হিসেবে রবিবার এক স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করলো ত্রিপুরা আচার্য্য সমাজ কল্যাণ পরিষদ ।নেতাজি সুভাষ বিদ্যানিকেতনে এই রক্তদান শিবিরের আয়োজন করা হয়।রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপি সভাপতি তথা রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য ,ওবিসি মোর্চার চেয়ারম্যান তাপস মজুমদার সহ অন্যান্যরা। এদিন রক্তদান শিবিরে উপস্থিত থেকে স্বেচ্ছায় রক্তদাতাদের উৎসাহিত করেন প্রদেশ বিজেপি সভাপতি। তাদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন তিনি ।পরে সাংবাদিকদের কাছে প্রদেশ বিজেপি সভাপতি জানান, ত্রিপুরা আচার্য সমাজ কল্যাণ পরিষদ ওবিসি সম্প্রদায় ভুক্ত ।তাদের মূল দাবি কেন্দ্রীয় ওবিসি কমিশনে আচার্য সম্প্রদায়কে অন্তর্ভুক্ত করা। সংগঠনের এই ধরনের মহতি উদ্যোগকে স্বাগত জানান তিনি ।তিনি বলেন ,রাজ্যের আচার্য সম্প্রদায়ের জনগণ ঐক্যবদ্ধ হয়ে সমাজ পরিবর্তনে সরকারকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে ।তাদের এই উদ্যোগ প্রশংসার দাবি রাখে বলে জানান তিনি। এদিন ত্রিপুরা আচার্য সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে আয়োজিত রক্তদান শিবিরে রক্তদাতাদের উপস্থিতি এবং উৎসাহ ও উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো।