খোয়াইতে তিপ্রামথা দলের প্রতিষ্ঠা দিবস পালিত হয়

Feb 06, 2026

খোয়াইতে তিপ্রামথা দলের প্রতিষ্ঠা দিবস পালিত হয়

নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ  তিপ্রামথা দলের প্রতিষ্ঠা দিবস প্রতি বছর ৫ই ফেব্রুয়ারি সাড়ম্বরে পালিত হয়। ২০২১ সালের এই দিনে দলটি আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করেছিল দলের প্রতিষ্ঠাতা প্রদ্যুৎ কিশোর দেববর্মা এবং অন্যান্য নেতৃবৃন্দেরা। খোয়াই জেলায় এই দিবসটি উদযাপিত হয়। আজ YTF, TWF, TMP রামচন্দ্রঘাট ব্লক কমিটি-র যৌথ উদ্যোগে পদ্মবিল এলাকায় পঞ্চম বর্ষ প্রতিষ্ঠা দিবস পালিত হয়। এদিন বাইজাল বাড়ি থেকে এক রেলি বেড় হয়। এই রেলী জাতীয় সড়ক হয়ে পদ্মবিল বাজারে এসে সমাপ্ত হয়। রেলিতে কর্মী সমর্থক দের সাথে ছিলেন EM সুহেল দেববর্মা , যুব সংগঠনের ব্লক প্রেসিডেন্ট রিটন দেববর্মা সহ অন্যান্যরা। পরে পদ্মবিল্ল এক সভা অনুষ্ঠিত হয়।