নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ আজ ধলাই জেলার গঙ্গানগর কমিউনিটি হলে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে সম্পূর্ণতা অভিযান 2.0 এর আনুষ্ঠানিক শুভ সূচনা হয়। অনুষ্ঠানের শুভ সূচনা করেন এমডিসি ভূমিকা নন্দ রিয়াং। অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা শাসক ভানলালডিকা ডার্লং, মহকুমা শাসক রিংকু রিয়াং, বিডিও দেবারুন দেববর্মা সহ বিভিন্ন স্তরের জনপ্রতিনিধি ও বিভিন্ন দপ্তরের উচ্চপদস্থ আধিকারিকরা। আগামী ১৮ এপ্রিল পর্যন্ত চলবে এই অভিযান। গঙ্গানগর ব্লকের সাতটি ভিলেজ কমিটি এলাকায় এই অভিযান চলবে মূলত শিক্ষা,স্বাস্থ্য, পুষ্টিসহ ছয়টি সূচকের উপর ভিত্তি করে চলবে কাজ। ১০০ শতাংশ সফলতা অর্জনের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। গোটা দেশে ৫০০ টি বিশেষ তালিকা ভুক্ত ব্লক রয়েছে তার মধ্যে গঙ্গানগর ব্লক অন্যতম তাই এই ব্লক এলাকার সামগ্রিক উন্নয়নের জন্য বিভিন্ন ধরনের কর্মসূচি গ্রহণ করা হয়েছে এর মধ্যে নীতি আয়োগের সম্পূর্ণতা অভিযান 2.0 অন্যতম।