সংবিধানকেও সম্মান করেন না মমতা বন্দ্যোপাধ্যায়, কটাক্ষ দিলীপের

Feb 06, 2026

সংবিধানকেও সম্মান করেন না মমতা বন্দ্যোপাধ্যায়, কটাক্ষ দিলীপের

নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ  আবারও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সমালোচনায় সরব হলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। তাঁর কথায়, সংবিধান, আদালতকেও সম্মান করেন না মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার সকালে মালদায় সাংবাদিকদের প্রশ্নে উত্তরে দিলীপ বলেন, "মুখ্যমন্ত্রীর ভাষা সকলেই জানেন। তিনি প্রধানমন্ত্রীকে অপমান করেন, স্বরাষ্ট্রমন্ত্রীকে অপমান করেন এবং বিজেপির সকল প্রবীণ নেতাদের সম্পর্কেও একই কথা বলেন। তিনি সংবিধান, আদালতকেও সম্মান করেন না, তাই তাঁর সম্পর্কে আর কী বলা যেতে পারে? এখন, এখানকার জনগণই সিদ্ধান্ত নেবেন।" মমতাকে কটাক্ষ করে দিলীপ বলেন, "মমতা বন্দ্যোপাধ্যায় যখনই সঙ্কটে পড়েন আদালতে যান।"