নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ শুক্রবার তৃতীয় দিনে পড়ল আগরতলা পৌর নিগমের উচ্ছেদ অভিযান ।এদিন রাজধানীর দুর্গা চৌমুহনী বাজার এলাকায় চলে পৌরনিগমের এই উচ্ছেদ অভিযান ।অভিযানে ফুটপাত এবং রাস্তা থেকে ক্ষুদ্র ব্যবসায়ীদের হটিয়ে দেওয়া হয় ।গোটা উচ্ছেদ অভিযান খতিয়ে দেখেন এলাকার বিধায়ক তথা আগরতলা পৌরনিগমের মেয়র দীপক মজুমদার। মেয়রের সাথে ছিলেন পৌর নিগমের আধিকারিকরা। এদিন উচ্ছেদ অভিযান প্রসঙ্গে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মেয়র জানান, অভিযানের পর কিছু কিছু স্থানে কিছু কিছু ব্যবসায়ি পুনরায় বসে যাচ্ছেন ।এই খবর তার কাছে রয়েছে। তিনি জানান ,এই অভিযান চলবেই ।কখন কোথায় এই অভিযান চলবে তা বলা যায় না ।অভিযানে ক্ষুদ্র ব্যবসায়ীদের মালপত্র নষ্ট হবে ।তারা যেন পুনরায় অবৈধভাবে ব্যবসা করতে না বসেন সেই আহ্বান জানান মেয়র।