আমবাসা ব্লক কংগ্রেসের উদ্যোগে মন রেগা বাঁচাও কর্মসূচির অঙ্গ হিসেবে রেলি ও ডেপুটেশন

Feb 07, 2026

আমবাসা ব্লক কংগ্রেসের উদ্যোগে মন রেগা বাঁচাও কর্মসূচির অঙ্গ হিসেবে রেলি ও ডেপুটেশন

নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ     মনরেগা ধ্বংস ও ভি-বি-জিরাম-জি অ্যাক্ট ২০২৫ চাপিয়ে দেওয়ার বিরুদ্ধে আমবাসায় কংগ্রেসের বিক্ষোভ মিছিল ও  মহকুমা শাসকের নিকট ডেপুটেশন।   ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগ মনরেগা বাঁচাও কর্মসূচির অঙ্গ হিসেবে বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে বিভিন্ন জেলা ও ব্লক কংগ্রেসের উদ্যোগে। তারই অঙ্গ হিসেবে আজ আমবাসা ব্লক কংগ্রেসের উদ্যোগে মন রেগা বাঁচাও কর্মসূচির অঙ্গ হিসেবে রেলি ও ডেপুটেশন প্রদান করা হয়। আমবাসা কংগ্রেস ভবন থেকে এদিন একটি রেলি অনুষ্ঠিত হয়।  এই রেলিটি আমবাসা বাজারের বিভিন্ন পথ পরিক্রমা করে ডলু বাড়ি মহকুমা শাসকের অফিসে এসে মিলিত হয়।  সেখান থেকে পাঁচজনের এক প্রতিনিধি দল ডি সি এম এর নিকট তাদের ডেপুটেশন তুলে দেয়। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন আমবাসা ব্লক কংগ্রেসের সভাপতি রূপম ধর পুরকায়স্থ, পিসিসির সদস্য মানিক ভট্টাচার্য, মানিক দেব সহ অন্যান্যরা।