স্টেডিয়ামের নির্মাণকাজ পরিদর্শনে আসেন রাজ্য সরকারের ক্রীড়া মন্ত্রী টিংকু রায়

Feb 08, 2026

স্টেডিয়ামের নির্মাণকাজ পরিদর্শনে আসেন রাজ্য সরকারের ক্রীড়া মন্ত্রী টিংকু রায়

নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ   তেলিয়ামুড়ার ক্রীড়া পরিকাঠামোর উন্নয়নে যুক্ত হতে চলেছে এক নতুন পালক। করুইলংস্থিত তেলিয়ামুড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে নির্মিত হচ্ছে অত্যাধুনিক প্রযুক্তি সম্পন্ন একটি ইনডোর স্টেডিয়াম। বর্তমানে এই স্টেডিয়ামের নির্মাণকাজ শেষ পর্যায়ে পৌঁছেছে।  বৃহস্পতিবার এই স্টেডিয়ামের নির্মাণকাজ পরিদর্শনে আসেন রাজ্য সরকারের ক্রীড়া মন্ত্রী টিংকু রায়। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন তেলিয়ামুড়া বিধানসভা কেন্দ্রের বিধায়িকা কল্যাণী সাহা রায়, তেলিয়ামুড়া পুর পরিষদের চেয়ারম্যান রূপক সরকার, ভাইস চেয়ারম্যান মধুসূদন রায় সহ অন্যান্য জনপ্রতিনিধি ও আধিকারিকরা।  পরিদর্শনকালে ক্রীড়ামন্ত্রী নির্মাণের অগ্রগতি নিয়ে সন্তোষ প্রকাশ করেন এবং বলেন, এই ইনডোর স্টেডিয়াম চালু হলে তেলিয়ামুড়া ও খোয়াই জেলার ক্রীড়াপ্রেমী যুবক-যুবতীরা আধুনিক সুযোগ-সুবিধার মধ্যে নিয়মিত প্রশিক্ষণ ও প্রতিযোগিতার সুযোগ পাবেন।