নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ শীত ঘুমে আচ্ছন্ন রাজ্য পুলিশের গোয়েন্দা সংস্থা। গত দুই মাস যাবত হাঁপানিয়া এলাকায় বসবাস করে আসছিল মায়ানমারের এক যুবক ।তার নাম কাবিল আলম ।শুক্রবার রাতে আমতলী থানার পুলিশ তাকে গ্রেফতার করে। গোপন সংবাদে শুক্রবার এই খবর পায় আমতলী থানার পুলিশ ।খবর পেয়ে রাতেই পুলিশ হাঁপানিয়া এলাকার সংশ্লিষ্ট বাড়িতে তল্লাশি চালায় এবং তাকে গ্রেফতার করে ।তার নাম কাবিল আলম। জিজ্ঞাসাবাদে পুলিশের কাছে ধৃত যুবক কাবিল আলম স্বীকার করে, সে মায়ানমারের বাসিন্দা ।দুই মাস যাবত রাজ্যে এসে শ্রমিকের কাজ করছে সে। শনিবার আমতলী থানার ওসি পরিতোষ দাস এই সংবাদ জানান । এদিন আমতলী থানার পুলিশ আধিকারিক আরো জানান, ধৃত কাবিল আলম কি করে মায়ানমার থেকে এখানে এলো ,তার সাথে আর কেউ রয়েছে কিনা, সেই বিষয়ে পুলিশ তদন্ত শুরু করেছে। তাকে জিজ্ঞাসাবাদের প্রয়োজন রয়েছে ।তাই শনিবার পুলিশ রিমান্ডের আবেদন জানিয়ে তাকে আদালতে সোপর্দ করা হবে।