শিশুর বাড়ি পরিদর্শন স্থানীয় বিধায়ক

Feb 08, 2026

শিশুর বাড়ি পরিদর্শন স্থানীয় বিধায়ক

নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ   এয়ারপোর্ট থানাধীন ভাগলপুর পরেশ কলোনির একটি ৬ বছরের শিশু কন্যাকে বর্বরোচিত ভাবে হাতে পায়ে বেঁধে মারধর করে স্থানীয় কয়েকজন মহিলা। শিশুটি একজনের কাছে মাত্র ২০ টাকা চেয়েছেন এই অভিযোগে। শনিবার শিশুটির বাড়িতে যান বামুটিয়ার বিধায়ক নয়ন সরকার সহ স্থানীয়রা এবং গোটা ঘটনা নিয়ে সরাসরি শিশুটির সঙ্গে কথা বলেন।  পরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে প্রশাসনের নিকট অভিযুক্তদের বিরোদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করার আবেদন জানান বিধায়ক।    এবং এই ঘটনায় আজই দিপালী বণিক, কাজলী সরকার,মন্টি বিশ্বাস নামে ৩ মহিলাকে ভারতীয় ন্যায় সংহিতা(বি এন এস) এবং সেকশন ৭৫ জুভিনাইল জাস্টিস (সি আর সি) আইন ২০১৫ এর অধীনে গ্রেফতার করা হয়েছে বলে জানায় পুলিশ