নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ ভারতীয় অর্থনীতি অনেক শক্তিশালী, জোর দিয়ে বললেন কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। ভারত-আমেরিকা বাণিজ্য সমঝোতা প্রসঙ্গে শনিবার পুরীতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ধর্মেন্দ্র প্রধান বলেন, "ভারতের অর্থনীতি শক্তিশালী। আমরা অনেক দেশের সঙ্গে বাণিজ্য চুক্তি স্বাক্ষর করেছি এবং সম্প্রতি আমরা মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা সম্পন্ন করেছি। ভারতের শিল্প ও ব্যবসা অনেক বড় একটি গতি পাবে। ভারতের অর্থনীতি আরও শক্তিশালী হবে।"উল্লেখ্য, অন্তর্বর্তী বাণিজ্য-সমঝোতায় সম্মত হয়ে যৌথ বিবৃতি দিয়েছে নয়াদিল্লি এবং ওয়াশিংটন। শনিবার ভোরে যৌথ বিবৃতি দিয়ে ভারত-মার্কিন অন্তর্বর্তী বাণিজ্য-সমঝোতার কথা জানিয়েছে দুই দেশ। অন্তর্বর্তী এই বাণিজ্য-সমঝোতাকে স্বাগত জানিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অন্তর্বর্তী বাণিজ্য-সমঝোতা অনুসারে বেশ কিছু মার্কিন পণ্যের জন্য নিজেদের দরজা খুলে দিচ্ছে ভারতও। আমেরিকার বেশ কিছু পণ্যের (কৃষিপণ্য-সহ) জন্য ভারত আমদানি শুল্কের পরিমাণ কমাচ্ছে কিংবা তা পুরোপুরি তুলে নিচ্ছে। এর মধ্যে রয়েছে পশুখাদ্য, প্রক্রিয়াজাত ফল, সয়াবিন তেল, ওয়াইন ইত্যাদি।