খোয়াই আঞ্চলিক অখণ্ড সংগঠনের পক্ষ থেকে সাংবাদিক সম্মেলন -

Feb 09, 2026

খোয়াই আঞ্চলিক অখণ্ড সংগঠনের পক্ষ থেকে সাংবাদিক সম্মেলন -

   নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ  দীর্ঘ ১১ বৎসর পরে অযাচক সন্ন্যাসী অখণ্ডম ণ্ডলেশ্বর স্বামী স্বরূপানন্দ পরমহংসদেব এবং মামণি সংহিতা দেবীর সুযোগ্য উত্তরাধিকারী বর্তমান নিখিল বিশ্ব অখণ্ড সংঘ প্রধান শ্রীশ্রী তপন ব্রহ্মচারী তথা আগামী ১৯শে ফেব্রুয়ারি খোয়াই শহরে শুভ পদার্পণ করছেন।এই উপলক্ষ্যে আগামী ১৯শে ফেব্রুয়ারি থেকে ২১ ফেব্রুয়ারি শনিবার পর্যন্ত বিভিন্ন মাঙ্গলিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। উক্ত মাঙ্গলিক কর্মসূচি নিয়ে আজ বিকালে এক সাংবাদিক সম্মেলন আয়োজন করা হয় খোয়াই অযাচক আশ্রমে।