নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ সাম্প্রতিক কালে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে সংসদে বাজেট পেশ করা হয়েছে। সেই বাজেটকে সমর্থন জানিয়ে বিজেপি ঊনকোটি জেলা কমিটির পক্ষ থেকে কৈলাসহরের পাইতুরবাজার এলাকায় অবস্থিত বিজেপি ঊনকোটি জেলা কমিটির পক্ষ থেকে এক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সেই সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন মন্ত্রী টিংকু রায়, বিজেপি ঊনকোটি জেলা কমিটির সাধারণ সম্পাদক অরুন সাহা এবং জেলা কমিটির প্রবক্তা দেবাশীষ সেন। সাংবাদিক সম্মেলনে মন্ত্রী টিংকু রায় বলেন যে, এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে কেন্দ্রীয় সরকার ঐতিহাসিক বাজেট পেশ করেছে। এবারের বাজেট মূলত যুব শক্তি এবং উন্নত ভারত ও বিকশিত ভারতের লক্ষ্যে করা হয়েছে। এবারের বাজেটে পরিকাঠামো নির্মাণ যেমন রাস্তাঘাট, রেল এবং বিদ্যুৎ-এর উন্নয়নের জন্য বারো লক্ষ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে বলে মন্ত্রী জানান। এছাড়াও মন্ত্রী টিংকু রায় জানান যে