নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা শনিবার মটিয়ালা বিধানসভা কেন্দ্রে ৪০০ কোটি টাকার উন্নয়নমূলক প্রকল্পের শুভ উদ্বোধন করলেন। তিনি বলেন, মটিয়ালা আজ এক উন্নত দিল্লি নির্মাণের অভিমুখে এক নতুন সূচনার সাক্ষী থাকল।মুখ্যমন্ত্রী ‘এক্স’ হ্যান্ডেলে পোস্টে জানান, মটিয়ালায় একদিকে যেমন দিল্লির শহুরে জৌলুস রয়েছে, অন্যদিকে গ্রামের ঐতিহ্যবাহী সংস্কৃতিও বজায় আছে। তাই এই অঞ্চলের সর্বাঙ্গীণ উন্নতির জন্য প্রতিটি ক্ষেত্রে কাজ করা হবে। পরিকাঠামো মজবুত করা, নতুন রাস্তা তৈরি, পানীয় জলের সুব্যবস্থা এবং পরিচ্ছন্নতার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হবে।তিনি আরও উল্লেখ করেন যে, গত এক বছরে মটিয়ালাবাসী আয়ুষ্মান আরোগ্য মন্দির ও অটল ক্যান্টিনের মতো একাধিক জনপরিষেবার দ্রুত বিস্তার দেখেছেন। এখন এই বাজেটের মাধ্যমে সরকার এই এলাকার ব্যাপক ভোলবদল দিকে এগোচ্ছে।এই অনুষ্ঠানে স্থানীয় সাংসদ কমলজিৎ সেহরাওয়াত, বিধায়ক সন্দীপ সেহরাওয়াত, কাউন্সিলর অনুরাধা শর্মা, রাম নিবাস, নজফগড় জোনের এমসিডি চেয়ারম্যান সবিতা শর্মা, প্রাক্তন জেলা সভাপতি রমেশ শৌখন্দা সহ এলাকার বহু মানুষ উপস্থিত ছিলেন।