ঊনকোটি জেলা প্রশাসনের উদ্যোগে কৈলাশহরে রক্তদান শিবির

Feb 10, 2026

ঊনকোটি জেলা প্রশাসনের উদ্যোগে কৈলাশহরে রক্তদান শিবির

নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ    কৈলাশহর সার্কিট হাউসে এক মেগা রক্তদান শিবির আয়োজিত হয়। অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন রাজ্যের সমাজকল্যাণ ও সমাজশিক্ষা দপ্তরের মন্ত্রী টিংকু রায়। ​উদ্বোধনী ভাষণে মন্ত্রী টিংকু রায় বলেন, রক্তদান একটি মহৎ কাজ। মানুষের দেওয়া সামান্য এক ব্যাগ রক্ত কারও জীবনের নতুন পথ চলা শুরু করতে সাহায্য করতে পারে। তিনি এই প্রশংসনীয় উদ্যোগের জন্য ঊনকোটি জেলা প্রশাসনকে সাধুবাদ জানান এবং সমাজের সর্বস্তরের মানুষকে রক্তদানে এগিয়ে আসার আহ্বান জানান। অনুষ্ঠানে মন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন ঊনকোটি জেলা পরিষদের সভাধিপতি অমলেন্দু দাস, অতিরিক্ত জেলা শাসক অর্ঘ্য সাহা, কৈলাসহর মহকুমা শাসক বিপুল দাস,  গৌরনগর ব্লকের বিডিও নবারুন চক্রবর্তী, চন্ডীপুর ব্লকের বিডিও দেবপ্রিয়া দাস সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।

এ ধরনের উদ্যোগ গ্রহনের ব্যাপারে ঊনকোটি জেলার জেলা শাসক ডক্টর তমাল মজুমদার জানান, জেলা হাসপাতালের সুপারিনটেনডেন্টের অনুরোধে এবং হাসপাতালে রক্তের চাহিদা মেটাতে এই শিবিরের আয়োজন করা হয়েছে। তিনি আরও জানান, আজকের শিবিরে মোট ৮৬ জন রক্তদাতা স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে এসে রক্তদান করেন।
​জেলা শাসক আরও বলেন, “কিছু এলাকায় এখনও রক্তদান নিয়ে সাধারণ মানুষের মধ্যে কিছুটা জড়তা বা অনীহা রয়েছে। আমি ঊনকোটি জেলাবাসীর কাছে অনুরোধ রাখব, আপনারা এই মহৎ কাজে এগিয়ে আসুন। আপনার দান করা রক্তই পারে আপৎকালীন পরিস্থিতিতে মুমূর্ষু রোগীর প্রাণ বাঁচাতে।”

বিভাগ