নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ পরিবেশ সুরক্ষায় বড় পদক্ষেপ নিল গৌরনগর ব্লক।সোমবার গৌরনগর আর.ডি. ব্লকের অন্তর্গত কাউলিকুরা গ্রাম পঞ্চায়েতের ৪ নং ওয়ার্ডে নবনির্মিত প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনা ইউনিট (PWMU) ও সেগ্রিগেশন শেডের উদ্বোধন করেন সমাজকল্যাণ, শ্রম ও যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের মন্ত্রী টিংকু রায়। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে ইউনিটের উদ্বোধনের পর তিনটি গ্রাম পঞ্চায়েতের প্রতিনিধিদের হাতে বর্জ্য সংগ্রহের জন্য ব্যাটারি চালিত ই-রিকশার চাবি তুলে দেন তিনি।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ঊনকোটি জেলা পরিষদের সভাধিপতি অমলেন্দু দাস, জেলাশাসক ড. তমাল মজুমদার, কৈলাশহর মহকুমা শাসক বিপুল দাস, গৌরনগর ব্লকের বিডিও নবারুন চক্রবর্তী সহ অন্যান্য জনপ্রতিনিধিরা। মন্ত্রী টিংকু রায় বলেন, প্লাস্টিক বর্জ্য সঠিকভাবে ব্যবস্থাপনা করা গেলে পরিবেশ দূষণ কমবে, ড্রেনেজ ব্যবস্থার উন্নতি হবে এবং স্থানীয় স্তরে কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। এই উদ্যোগ ‘স্বচ্ছ গ্রাম’ গড়ার পথে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলে মত সংশ্লিষ্ট মহলের।