ধর্মনগরে রাবার বাগানে অগ্নিকাণ্ডের ঘটনা, তৎপরতায় বড় দুর্ঘটনা এড়াল দমকল ও স্থানীয়রা। 

Feb 11, 2026

ধর্মনগরে রাবার বাগানে অগ্নিকাণ্ডের ঘটনা, তৎপরতায় বড় দুর্ঘটনা এড়াল দমকল ও স্থানীয়রা। 

    নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ   উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর থানাধীন হাফলং পুলিশ রিজার্ভ সংলগ্ন এলাকায় একটি রাবার বাগানে হঠাৎ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। জানা যায়, ঘটনার সময় বাগানে কর্মরত দু’জন শ্রমিক প্রথমে আগুন দেখতে পান। এরপর তারা দ্রুত রাবার বাগানের মালিককে ফোনে বিষয়টি জানান।  আগুনের খবর এলাকায় ছড়িয়ে পড়তেই আশপাশের বাড়ির বাসিন্দা ও স্থানীয় লোকজন ঘটনাস্থলে ছুটে আসেন এবং আগুন ছড়িয়ে পড়া রোধ করতে প্রাথমিকভাবে চেষ্টা চালান। পরবর্তীতে দমকল বিভাগকে খবর দেওয়া হয়।খবর পেয়ে দমকল বিভাগের একটি ইঞ্জিন দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। দমকল ও স্থানীয়দের সম্মিলিত প্রচেষ্টায় বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পাওয়া গেছে বলে জানা যায়। রাবার বাগানের মালিক জানান, প্রাথমিকভাবে তার ধারণা আশপাশের কিছু দুষ্টু বাচ্চাদের অসাবধানতার কারণেই আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। তিনি এ বিষয়ে স্থানীয় অভিভাবকদের সচেতন হওয়ার আবেদন জানান।

বিভাগ