নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ বিশ্রামগঞ্জ নগর পঞ্চায়েত ইস্যুতে জোরালো প্রতিবাদ।তিপ্রামথা, ইন্ডিজেনাস ল্যান্ড প্রটেক্ট কমিটি (ILPC) ও বিভিন্ন সিভিল সোসাইটির যৌথ উদ্যোগে বিশ্রামগঞ্জ নগর পঞ্চায়েত গঠন ইস্যুতে এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। প্রমোদনগর কমিউনিটি হলে আয়োজিত এই বৈঠকে বিশ্রামগঞ্জকে নগর পঞ্চায়েত ঘোষণার বিরুদ্ধে তীব্র আপত্তি জানানো হয়।বৈঠকে মূলত বিশ্রামগঞ্জ এলাকার এডিসি ভিলেজগুলিকে অন্তর্ভুক্ত করে নগর পঞ্চায়েত গঠন করা আইনসঙ্গত নয় বলে মত প্রকাশ করা হয়। বক্তারা অভিযোগ করেন,একাধিকবার বাধা ও আপত্তি জানানোর পরেও রাজ্য সরকার কীভাবে বিশ্রামগঞ্জকে নগর পঞ্চায়েত হিসেবে ঘোষণা করল,তা স্পষ্ট নয়।এছাড়াও উল্লেখ করা হয়,গত ৬ ফেব্রুয়ারি ডিমারকেশন ও জয়নিং সংক্রান্ত কাজের কথা থাকলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দায়িত্ব পালন করতে ব্যর্থ হয়েছেন। বিশেষ করে এসডিএম বিঙ্কি সাহা এলাকাভিত্তিক ম্যাপ উপস্থাপন করতে পারেননি বলেও বৈঠকে অভিযোগ ওঠে।বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়, আগামী *২০ ফেব্রুয়ারি* সিপাহীজলা জেলার জেলাশাসক ডঃ সিদ্ধার্থ শিব জুসওয়ালের নিকট একটি ডেপুটেশন প্রদান করা হবে। পাশাপাশি,ইন্ডিজেনাস ল্যান্ড প্রটেক্ট কমিটির পক্ষ থেকে বিষয়টি নিয়ে আদালতে মামলা করার সিদ্ধান্তও গৃহীত হয়।বৈঠকে উপস্থিত ছিলেন বিধায়ক সুবোধ দেববর্মা,বিধায়ক বিশ্বজিত কলই,
এমডিসি উমাশঙ্কর দেববর্মা,
আইএলপিসি চেয়ারম্যান বিচিং দেববর্মা,কনভেনার সুরণ দেববর্মা,
সিভিল সোসাইটির প্রতিনিধি ব্রজ দেববর্মা-সহ অন্যান্য নেতৃবৃন্দ ও স্থানীয় নাগরিকরা