নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ খোয়াই-মোহনপুর- আগরতলা ১০৮বি জাতীয় সড়কের বেহাল দশা অদূর ভবিষ্যতে ঘোচার কোন সম্ভাবনা আর নেই। আদৌ কি হাল ফিরবে ভগ্নদশার জাতীয় সড়কের! ১০৮বি জাতীয় সড়কের সংস্কার কাজেও যে ধরনের নামকা ওয়াস্তে নিয়মরক্ষার কাজ চলছে। সরকারের চোখে না পড়লেও সাধারণ মানুষের চোখ এড়িয়ে যাওয়ার সুযোগ নেই। সংস্কার কাজের নমুনা দেখে কোনভাবেই মনে হচ্ছে না যে,১০৮বি খোয়াই-- আগরতলা জাতীয় সড়ক যান চলাচলের মতো অবস্থায় আগামি দিন আর থাকবে না। মহাদেবটিলা থেকে ছনখলা পর্য্যন্ত অংশের বেহাল দশা ঘোচাতে সংস্কার কাজ চলছে এখন গত কিছুদিন ধরে।কিন্তু সংস্কারের নামে কাজে দস্তুরমতো চরম তামাসা চলছে বলেই উঠেছে।জোড়াতালি দিয়ে কাজ চলছে।নিম্নমানের সংস্কার কাজের অভিযোগ উঠেছে।নিম্নমানের নির্মাণ সামগ্রীর ব্যবহার হচ্ছে।পর্য্যাপ্ত পরিমাণ বিটুমিন ব্যবহার করা হচ্ছে না বলে অভিযোগ।সঠিক নির্মাণ প্রযুক্তি বা পদ্মতি সেখানে লঙ্ঘিত হচ্ছে।বরাতপ্রাপ্ত এজেন্সি হলো এন এইচ আই ডি সি এল।কিন্তু তারাও আবার অন্য একটি সাব এজেন্সিকে দিয়ে কাজ করাচ্ছে।ফলে সাব এজেন্সির লোকজন নিজেদের খেয়ালখুশি মতো কাজ করেই দায়িত্ব খালাস করে দেওয়ার তালে রয়েছে।ফলে সংস্কার কাজে চুড়ান্ত ফাঁকিবাজি চলছে বলে অভিযোগ উঠেছে।বিটুমিনের প্রলেপ সকালে যতটুকু দেওয়া হচ্ছে তা বিকেলেই আবার উঠে চলে আসছে।নামকা ওয়াস্তে সংস্কার কাজে জাতীয় সড়কের বেহাল দশার কতটুকু ঘোচানো যাবে সেটাই এখন মূল প্রশ্ন।সবটাই এখন বেআব্রু হয়ে উঠছে।আদৌ কি ঘুচবে জাতীয় সড়কের বেহাল দশা! সেটাই এখন জিজ্ঞাসা সবার।