সমস্ত সীমা অতিক্রম করেছে বিরোধীরা : কঙ্গনা রানাউত

Feb 11, 2026

সমস্ত সীমা অতিক্রম করেছে বিরোধীরা : কঙ্গনা রানাউত

নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ   সংসদে হট্টগোলের জন্য বিরোধীদের কঠোর সমালোচনা করলেন বিজেপি সাংসদ কঙ্গনা রানাউত। তাঁর মতে, সমস্ত সীমা অতিক্রম করেছে বিরোধীরা। মঙ্গলবার কঙ্গনা বলেন, বিরোধীরা সমস্ত সীমা অতিক্রম করছে। পুরো দেশ লজ্জিত। রাহুল গান্ধী গতকাল একটি অননুমোদিত বই উপস্থাপন করেছেন। তিনি সমগ্র বিচার বিভাগকে অপমান করেছেন। তারা বরাবরের মতোই ক্ষমা চাইবে। পেঙ্গুইন পাবলিকেশন্স আজ জানিয়েছে যে এই বইটি অননুমোদিত।" উল্লেখ্য, বিগত কয়েকদিন ধরে বিরোধীদের হট্টগোলে লোকসভার কাজে বিঘ্ন ঘটেছে। দফায় দফায় মুলতুবি হয়েছে অধিবেশন। একই অবস্থা ছিল মঙ্গলবারও।

বিভাগ