নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ এক নরেন্দ্র বলেছিলেন ভারত বিশ্ব গুরু হবে, মহান এই ব্যক্তির বাণীকে বাস্তবায়ন করছেন আরও এক নরেন্দ্র। বিকশিত ভারত জি রাম জি আইন ২০২৫ প্রকল্পের আনুষ্ঠান সূচনা উপলক্ষে আগরতলায় এক অনুষ্ঠানে এই অভিমত ব্যক্ত করেন ভারত সরকারের কৃষি এবং কৃষক কল্যাণ মন্ত্রকের মন্ত্রী শিবরাজ সিং চৌহান। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে কেন্দ্রীয় কৃষি মন্ত্রী বলেন, ভারতের এক মহান পুরুষ নরেন্দ্র বলেছিলেন ভারত একদিন বিশ্বগুরু হবে, মহান এই পুরুষের বাণীকে আরো এক নরেন্দ্র এখন সম্পূর্ণ করছেন। তারপর তিনি বলেন স্বামী বিবেকানন্দ যার আসল নাম নরেন্দ্রনাথ দত্ত তিনি বলেছিলেন যে ভারত বিশ্বগুরু পরিণত হবে এখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই কথাটিকে সম্পূর্ণ করছেন। সেই সঙ্গে তিনি আরো বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি উত্তর-পূর্ব ভারতকে অষ্ট লক্ষ্মী নাম দিয়েছেন। এরমধ্যে ত্রিপুরায় ধনলক্ষ্মীর বাস রয়েছে। এই প্রকল্পের প্রসঙ্গে বলতে গিয়ে কেন্দ্রীয় কৃষি মন্ত্রী বলেন, নতুন প্রকল্পটি গ্রামীন উন্নয়নের রোড ম্যাপ হিসেবে চিহ্নিত হবে আগামী দিনে। অথচ বিরোধীরা এর বিরোধিতা করছে। সেই জন্য তিনি আরো বলেন বিরোধী কংগ্রেস এবং বামেরা বহু প্রকল্পের নাম পরিবর্তন করেছিল তখন কেউ কোন কথা বলেনি। অতছ এখন বিরোধীরাই মানুষদের বিভ্রান্ত করার জন্য চিৎকার চেঁচামেচি করছে।