Feb 12, 2026
নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ আগরতলা রেল স্টেশনে গরিব রথ ট্রেন থেকে নেশা জাতীয় কফসিরাফ উদ্ধার করে রেল পুলিশ! পাশাপাশি এস এস কুরিয়ার এবং কার্গো সার্ভিসের এক কর্মী রাকেশ হোসেন নামে এক ব্যক্তিকে আটক করে। যদিও এই বিষয়ে কুরিয়ার সার্ভিসের মালিক রঞ্জন দত্ত চৌধুরী কে জানানো হয়েছে বলে জানান ঔ কুরিয়ার সার্ভিসের কর্মী। ঘটনার খবর পেয়ে ছুটে আসে এস পি জিআরপি কিশোর দেববর্মা, এস পি এন্টি নারকোটিক্স শ্যামানন্দ শর্মা সহ অন্যান্যরা।
Copyright ©2026 | News Tripura