এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের ফান্ড যথাযথভাবে প্রয়োগের ক্ষেত্রে একুশটি রাজ্যের মধ্যে দশম স্থানে ত্রিপুরা

Feb 13, 2026

এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের ফান্ড যথাযথভাবে প্রয়োগের ক্ষেত্রে একুশটি রাজ্যের মধ্যে দশম স্থানে ত্রিপুরা

  নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ     এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের ফান্ড যথাযথভাবে প্রয়োগের ক্ষেত্রে একুশটি রাজ্যের মধ্যে দশম স্থানে ত্রিপুরা ।বিষয়টি নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন রাজ্য সফররত এডিবির প্রতিনিধি দল ।এ দিন প্রতিনিধি দলের সাথে বৈঠক শেষে এই কথা জানান মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা।   বৈঠকে মুখ্যমন্ত্রী ছাড়াও রাজ্যের শিল্প ও বাণিজ্যমন্ত্রী সান্তনা চাকমা ,টিআইডি সির চেয়ারম্যান নবাদল বনিক, রাজ্য সরকারের বিভিন্ন সচিব উপস্থিত ছিলেন ।   এই বৈঠকে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের প্রদেয় অর্থ রাশিতে রাজ্যে কিকি উন্নয়ন হয়েছে বা হচ্ছে তা নিয়ে আলোচনা হয়। "ত্রিপুরায় শিল্প উন্নয়নের কৌশলগত পদ্ধতি" শীর্ষক একটি পুস্তিকাও প্রকাশ করা হয় এই বৈঠকে। প্রায় 30 মিনিট এই বৈঠক চলে ।বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী জানান, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের ফান্ড নিয়ে কি কি উন্নয়ন হয়েছে সেই সংক্রান্ত বিস্তারিত আলোচনা বৈঠকে হয়েছে ।তিনি আরো জানান, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের ফান্ডের সঠিক প্রয়োগের ক্ষেত্রে দেশের একুশটি রাজ্যের মধ্যে দশম স্থানে রয়েছে ত্রিপুরা। বৈঠকে ব্যাংক কর্তৃপক্ষ এই কথা জানিয়েছেন ।