ভারত বনধের সমর্থনে রাজধানীতে বিক্ষোভ মিছিল

Feb 13, 2026

ভারত বনধের সমর্থনে রাজধানীতে বিক্ষোভ মিছিল

নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ  দেশের দশটি কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নের ডাকে বৃহস্পতিবার ভারত বনধ চলছে।এই ভারত বনধকে সমর্থন জানিয়েছে সিআইটিইউ রাজ্য শাখা সহ বিভিন্ন কৃষক সংগঠন গুলি। এদের উদ্যোগে ভারত বনধের সমর্থনে বৃহস্পতিবার সকালে রাজধানীতে পিকেটিং করে বন্ধ সমর্থকরা। এই পিকেটিং এ যোগদান করেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার ,বর্তমান বিরোধী দলনেতা জিতেন চৌধুরী, সিটু রাজ্য সভাপতি মানিক দে ,সাধারণ সম্পাদক শংকর প্রসাদ দত্ত সহ অন্যান্য নেতৃবৃন্দ ।এদিন সংগঠনগুলির উদ্যোগে এক বিক্ষোভ মিছিল সংঘটিত করা হয় ।এই বিক্ষোভ মিছিলেও পা মেলান প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার, বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী সহ অন্যান্যরা। এদিন ভারত বনধ সম্পর্কে বলতে গিয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার জানান, মালিকদের স্বার্থ রক্ষা করতে গিয়ে বিজেপি সরকার শ্রমিকদের উপর বেশ কিছু আইন কানুন প্রয়োগ করেছে। মালিকদের লুটের বহর বাড়িয়ে দিতে শ্রম কোড সৃষ্টি করেছে। এর বিরুদ্ধে এই বনধ। তিনি আরো জানান ,দেশের কৃষক এবং কৃষি এমনিতেই বিপন্ন। এর উপর আমেরিকা সহ বিভিন্ন চুক্তি দেশের কৃষক এবং কৃষিকে আরো বিপন্ন করে তুলবে ।এর প্রতিবাদে এই বনধ। তিনি আরো বলেন,শ্রমের বাজারে পুজিপতিদের সস্তায় শ্রমিক পাইয়ে দিতে মন রেগা বাতিল করে যে নতুন আইন প্রণয়ন করা হয়েছে। এর বিরুদ্ধে প্রতিবাদ জানাতেই এই ভারত বনধ।