শান্তির বাজার শিশুশিক্ষা মন্দিরের উদ্দ্যোগে অনুষ্ঠীত করাহয় প্রণম্য অনুষ্ঠান পরম্পরা।

Feb 15, 2026

শান্তির বাজার শিশুশিক্ষা মন্দিরের উদ্দ্যোগে অনুষ্ঠীত করাহয় প্রণম্য অনুষ্ঠান পরম্পরা।

নিউস ত্রিপুরা প্রতিনিধিঃশান্তির বাজার শিশুশিক্ষা মন্দিরের অধ্যক্ষ উৎপল পাটারী প্রতিনিয়ত নানান সামাজিক কর্মসূচী করেযাচ্ছে।  এরইমধ্যে শিশুদের সুশিক্ষায় ও ধর্মীয় শিক্ষায় সুশিক্ষিত করতে আজকেরদিনে বিশেষ পদক্ষেপ গ্রহনকরেছে উৎপল পাটোয়ারী।  আজ ১৪ ই ফেব্রুয়ারী।  আজকের দিনকে সকলে ভালোবাসার দিনহিসাবে জেনেথাকে।  আজকের এই দিনে শিশুশিক্ষা মন্দিরের অধ্যক্ষ উৎপল পাটোয়ারীর উদ্দ্যোগে প্রণম্য অনুষ্ঠানের আয়োজনকরাহয়। অনুষ্ঠান শুরুর পূর্বে বিদ্যালয়ের ক্ষুদেশিশুদের নিয়ে বিদ্যালয় প্রাঙ্গনথেকে শান্তির বাজার মুকুট অডিটরিয়াম পর্যন্ত এক সুস্বজিত রেলি সংগঠীত করাহয়। পরবর্তী সময়ে মুকুট অডিটরিয়ামে মূল অনুষ্ঠান অনুষ্ঠীত করাহয়। আজকের এই অনুষ্ঠানে উদ্ভোধক হিসাবে উপস্থিত ছিলেন শান্তির বাজার পুরপরিষদের চেয়ারম্যান সপ্না বৈদ্য।  উদ্ভোধকের পাশাপাশি আজকের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শান্তির বাজার পুরপরিষদের ভাইস চেয়ারম্যান সত্যব্রত সাহা, বিশিষ্ট সমাজসেবী দেবাশীষ ভৌমিক, অবসর প্রাপ্ত সৈনিক রথীন্দ্র কুমার চৌধুরী সহ অন্যান্যরা।  আজকে আয়োজিত অনুষ্ঠানের গুরত্ব সম্পর্কে সংবাদমাধ্যমের সন্মুখীন হয়ে জানাতেগিয়ে বিদ্যালয়ের অধ্যক্ষ উৎপল পাটোয়ারী জানান বর্তমান সময়ের শিশুরা ধর্মীয় ও সামাজিক শিক্ষায় শিক্ষিত হচ্ছেনা।  তাই তাদের মধ্যে ধর্মীয় শিক্ষা ও সামাজিক শিক্ষা জাগ্রত করতে বিশেষ উদ্দ্যোগ গ্রহন করেছেনতিনি।  আজকের অনুষ্ঠানের মধ্যদিয়ে বিভিন্ন প্রকারের বক্তাদের সু বক্তব্য শ্রবন, বিভিন্ন প্রকারের সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করাহয়।  তারপাশাপাশি ২০০ জনের মধ্যে গীতা বিতরন করাহয়। শিশুরা যাতেকরে বয়স্ক থেকে সকল অংশের লোকজনদের সঙ্গে শ্রদ্ধার সহিত কথোপকথন করে তারই প্রয়াসচালিয়েযাচ্ছে বিদ্যালয়ের অধ্যক্ষ।  শান্তির বাজার শিশু শিক্ষা মন্দিরের উদ্দ্যোগে আয়োজিত আজকের এই কর্মসূচীকে কেন্দ্রকরে অনুষ্ঠানে উপস্থিত সকলের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দিপনা লক্ষ্যকরাযায়।