তারেক রহমানকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

Feb 15, 2026

তারেক রহমানকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ বিএনপি প্রধান তারেক রহমানকে জয়ের জন্য অভিনন্দন জানালেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবার তিনি জানান, এই জয় প্রমাণ করে বাংলাদেশের মানুষের আপনার নেতৃত্বের উপর ভরসা রয়েছে। বাংলাদেশে গণতান্ত্রিক প্রক্রিয়া, সার্বিক প্রগতির পাশে থাকবে ভারত। যৌথ উন্নয়নের দিকে লক্ষ্য রেখে তিনি যে তারেকের সঙ্গে কাজ করার প্রত্যাশা রাখছেন, তা-ও স্পষ্ট করেছেন প্রধানমন্ত্রী মোদী। সমাজ মাধ্যম এক্স হ্যান্ডেলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুক্রবার বাংলায় লিখেছেন, "আমি বাংলাদেশে অনুষ্ঠিত সংসদীয় নির্বাচনে বিএনপিকে নির্ণায়ক বিজয়ের অভিমুখে নেতৃত্ব দেওয়ার জন্য জনাব তারেক রহমানকে আন্তরিক অভিনন্দন জানাই।এই ফলাফল আপনার নেতৃত্বের প্রতি বাংলাদেশের জনগণের আস্থার প্রতিফলন।ভারত একটি গণতান্ত্রিক, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশের পক্ষে তার সমর্থন অব্যাহত রাখবে।আমাদের বহুমাত্রিক সম্পর্ক আরও জোরদার করা এবং আমাদের অভিন্ন উন্নয়নের লক্ষ্যগুলি এগিয়ে নিয়ে যাওয়ার অভিপ্রায়ে আপনার সঙ্গে একযোগে কাজ করার প্রত্যাশা রাখছি।"