নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুক্রবার সমাজ মাধ্যমে একটি সংস্কৃত সুভাষিতম সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন| যেখানে সদাসক্রিয় সূর্যের মতো উন্নয়নযজ্ঞে সব সময়েই সক্রিয় থাকার গুরুত্বকে তুলে ধরা হয়েছে। তিনি সমাজ মাধ্যমে লিখেছেন : “চরণ্ বৈ মধু বিন্দতি চরণ্ স্বাদুমুম্বরম্ সূর্যস্য পশ্য শ্রেমানং যো ন তন্দ্রয়তে চরংশ্চরৈবেতি।।”এই সুভাষিতমে বলা হয়েছে, সদাসক্রিয় সূর্যের মতো যিনি উন্নয়নযজ্ঞে সর্বদা যুক্ত থাকেন তিনি বিশ্বের শ্রেষ্ঠ পুরস্কার অর্জন করেন। তাই, সকলের সর্বদা সক্রিয় থাকা প্রয়োজন। সমাজ মাধ্যমে প্রধানমন্ত্রী আরও বলেছেন, ভগবান সূর্য আমাদের প্রত্যেকের জীবনে শক্তি ও উৎসাহের সঞ্চার ঘটান। আজকের এই দিনেই পিএম সূর্য ঘর : ফ্রি ইলেক্ট্রিসিটি প্রকল্প শুরু হয়েছিল। তাঁর আলোকেই এই প্রকল্প আলোকিত হয়েছে। প্রকল্পটি দেশবাসীকে পরিবেশ-বান্ধব শক্তির যোগান দিচ্ছে।