বাইখোড়া বাজারে আবর্জনার স্তূপে আগুন, শান্তির বাজার অগ্নি নির্বাপক দপ্তরের প্রচেষ্টায় অল্পের জন্য বড় দুর্ঘটনা এড়ানো গেল।

Feb 17, 2026

বাইখোড়া বাজারে আবর্জনার স্তূপে আগুন, শান্তির বাজার অগ্নি নির্বাপক দপ্তরের প্রচেষ্টায় অল্পের জন্য বড় দুর্ঘটনা এড়ানো গেল।

নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ       শান্তির বাজার মহকুমার অন্তর্গত বাইখোড়া স্কুল সংলগ্ন বাজার এলাকায় আবর্জনার স্তূপে আগুন লাগানোর ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। স্থানীয় সূত্রে জানা যায়, কে বা কারা বাজার সংলগ্ন জমে থাকা আবর্জনার স্তূপে আগুন লাগিয়ে দেয়। আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় আশপাশের কয়েকটি দোকান ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা দেখা দেয়। মুহূর্তের মধ্যে এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়। পরিস্থিতির গুরুত্ব বুঝে স্থানীয় ব্যবসায়ীরা দ্রুত উদ্যোগ নিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন এবং সঙ্গে সঙ্গে শান্তির বাজার অগ্নিনির্বাপক দপ্তরে খবর দেন। খবর পেয়ে অগ্নিনির্বাপক দপ্তরের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যান। দমকল কর্মী ও স্থানীয় ব্যবসায়ীদের যৌথ প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। সময়মতো আগুন নেভানো না গেলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারত বলে আশঙ্কা প্রকাশ করেছেন স্থানীয়রা। কে বা কারা আগুন লাগিয়েছে তা খতিয়ে দেখছেন বাইখোড়া থানার পুলিশ । ব্যবসায়ীরা বাজার এলাকায় নিয়মিত আবর্জনা পরিষ্কার ও নজরদারি বাড়ানোর দাবি জানিয়েছেন, যাতে ভবিষ্যতে এ ধরনের ঘটনা আর না ঘটে।