ডিস্ট্রিক্ট ম্যানেজমেন্ট ইউনিট উওর জেলার উদ্যোগে   একদিবসীয় সচেতনতা মুলক কর্মশালা

Feb 17, 2026

ডিস্ট্রিক্ট ম্যানেজমেন্ট ইউনিট উওর জেলার উদ্যোগে একদিবসীয় সচেতনতা মুলক কর্মশালা

নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ   পানিসাগর টাউনহলে অনুষ্ঠিত হয় ডিস্ট্রিক্ট ম্যানেজমেন্ট ইউনিট উওর জেলার উদ্যোগে এিপুরা জাইকা তথা স্ক্যাটফর্ম প্রকল্পে আর,ও,এফ,আর পাট্টাধারীদের নিয়ে কৃষি বনায়ন নিয়ে একদিবসীয় সচেতনতা মুলক কর্মশালা।বৃক্ষে জল সেচনের মাধ্যমে কর্মশালার শুভ সূচনা করেন উওর জেলার জেলা সভাধিপতি অপর্ণা নাথ।সভাপতিত্ব করেন পানিসাগর পঞ্চায়েত সমিতির এগ্রি স্টেন্ডিং কমিটির চেয়ারম্যান লক্ষিকান্ত দাস।এছাড়াও উপস্থিত ছিলেন উওর জেলার সহকারী সভাধিপতি ভবতোষ দাস,চিপ এক্সিকিউটিভ অফিসার ও প্রজেক্ট ডিরেক্টর আই,এফ,এস ভানুমতী জি,উওর এিপুরা জেলা পরিষদ এর পি,এ,এস,সি চেয়ারম্যান দিলীপ বর্ধন,লালজুরি ব্লকের বি,এ,সি চেয়ারম্যান অজন্তা চৌধুরী,ডেপুটি ডিরেক্টর হর্টিকালচার উওর জেলা বাবুল মালাকার,ডিস্ট্রিক্ট ম্যানেজমেন্ট ইউনিট চিপ তথা ডিস্ট্রিক্ট ফরেস্ট অফিসার উওর জেলা আই,এফ,এস সুমন মল্ল সহ অন্যান্য বিশিষ্ট জনেরা।কর্মাশালায় উদ্বোধনী সংগীত পরিবেশন করেন পানিসাগর কালচারাল সেলের শিল্পী বৃন্দরা।স্বাগত আলোচনা রাখেন ডিস্ট্রিক্ট ফরেস্ট অফিসার সুমন মল্ল।উওর জেলা ফরেস্ট দপ্তরের উদ্যোগে উক্ত জাইকা তথা স্ক্যাটফর্ম প্রকল্পে কৃষি বনায়নের অঙ্গ হিসেবে পাট্টা ভূমিতে আগর,আনারস এবং সুপারি চাষের উপর গুরুত্ব প্রদান করা হয়।পাশাপাশি ইন্টার ক্রোপিং পদ্ধতিতে রয়েছে আদা,হলুদ   চাষের উপর প্রশিক্ষণ কর্মশালা।এই নিয়ে বন দপ্তর আগামীদিনে ৪০০০ হাজারেরও অধিক পাট্টা প্রাপকদের এর আয়ওায় নিয়ে আসার লক্ষমাএা হাতে নিয়েছে।এছাড়াও রাজ্যের বাঁশ শিল্পকে কেন্দ্র করে নতুন করে কারখানা তৈরির পরিকল্পনা রয়েছে।একদিবসীয় সচেতনতা মুলক কর্মশালায় উদ্বোধনী পর্বের পরবর্তীতে টেকনিক্যাল সেশনে প্রশিক্ষণ মূলক আলোচনা রাখেন কৈলাশহর কৃষি বিজ্ঞান কেন্দ্রের সাবজেক্ট মেটার তথা এগ্রোনমি রতন ভৌমিক,আগরতলা স্থিত ভীরমন গ্রুপ এর ডিরেক্টর সিদ্ধার্থ নাথ সাদেও,মোথা ইন্ডাস্ট্রি প্রাইভেট নিমিটেড এর প্রসিকিউরম্যান্ট এক্সিকিউটিভরা।বর্তমান বিশ্ব উষ্ণায়নের যুগে কৃষি বনায়ন ও জুমচাষ প্রকৃতিকে উষ্ণায়ন থেকে পরিএান দেবে বলে উল্লেখ করেন বন দপ্তরের আধিকারিকেরা।কর্মশালার সমাপ্তি লগ্নে কর্মশালায় আগত পাট্টা প্রাপক ও বন দপ্তরের রিসোর্স পার্সনদের মধ্য মত বিনিময় সহ প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়।বন দপ্তরের উদ্যোগে জাইকা তথা স্ক্যাটফর্ম প্রকল্পে পাট্টা প্রাপকেরা পাট্টা বন ভূমিতে এই ধরনের চাষাবাদ করে অতি সল্প সময়ের মধ্যে নিজেদের আত্মনির্ভরশীল করে তোলা সহ আর্থিক দিক দিয়ে সচ্ছল করে তুলতে পারবে।