ভারতের নতুন প্রজন্মকে কৃত্রিম বুদ্ধিমত্তা-সক্ষম শিক্ষা প্রদান করা দায়িত্ব : ধর্মেন্দ্র প্রধান

Feb 18, 2026

ভারতের নতুন প্রজন্মকে কৃত্রিম বুদ্ধিমত্তা-সক্ষম শিক্ষা প্রদান করা দায়িত্ব : ধর্মেন্দ্র প্রধান

নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ  ভারতের নতুন প্রজন্মকে কৃত্রিম বুদ্ধিমত্তা-সক্ষম শিক্ষা প্রদান করা আমাদের দায়িত্ব, জোর দিয়ে বললেন কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। তিনি বলেন, "ভারতের নতুন প্রজন্মকে উৎসাহিত করার জন্য প্রধানমন্ত্রী এআই ইমপ্যাক্ট সামিটের আয়োজন করেছেন এবং তাঁরা এতে অংশগ্রহণ করছেন। শিক্ষায় এআই ব্যবহার করে, কীভাবে আমরা আমাদের ছাত্র, স্কুল এবং শিক্ষকদের এআই ব্যবহার করে শক্তিশালী করতে পারি তা এখন অগ্রাধিকার পেয়েছে।" উল্লেখ্য, নতুন দিল্লির ভারত মন্ডপমে চলছে এআই-ইন্ডিয়া ইমপ্যাক্ট সামিট। মঙ্গলবার এই শীর্ষ সম্মেলনের দ্বিতীয় দিন। এই শীর্ষ সম্মেলনের ফাঁকেই এআই-এর গুরুত্ব তুলে ধরেন ধর্মেন্দ্র প্রধান।