নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ “গীতার অমোঘ বাণী - 'ধর্ম রক্ষতি রক্ষিতঃ' অন্তরে গভীরভাবে গেঁথে নিয়ে নিজের ধর্ম রক্ষার্থে সকলকে একসাথে এগিয়ে চলতে হবে। নাহলে আগামীদিন বড় ভয়ঙ্কর।” মঙ্গলবার একটি ভিডিয়ো-সহযোগে এক্সবার্তায় এবং সামাজিক মাধ্যমে এই মন্তব্য করলেন পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।তিনি লিখেছেন, “ইতর জেহাদির নাম - রোহিত সেখ, বাবা - রফিক সেখ, গ্রাম - শুখ্ণাতর, পোষ্ট - দিগরি, চন্দ্রকোণা রোড।সংযুক্ত ভিডিওটি তে যে হিন্দু বিদ্বেষী জেহাদিকে দেখা যাচ্ছে, যে সনাতনীদের পবিত্র গৈরিক ধ্বজের ওপর থুতু ফেলছে, তার নাম ঠিকানা দেওয়া রইলো যাতে এই পিশাচ জেহাদির পরিচয় সম্বন্ধে সবাই অবগত হয়। এই ভিডিও টি বানানো হয়েছে চন্দ্রকোনা রোডের কুবাই ব্রিজ-এ। কুবাই ব্রিজ-এ সনাতনীদের গৈরিক ধ্বজ লাগানো ছিলো, তাতে থুতু ছিটিয়ে অপবিত্র করা কোনো বিচ্ছিন্ন কাণ্ড নয়। এটি ইচ্ছাকৃত ভাবে হিন্দুদের বুঝিয়ে দেওয়া যে আমরা যদি চাই সব করতে পারি, কারণ সরকার প্রশাসন আমাদের হাতের মুঠোয়। এই চন্দ্রকোণা রোডেই জেহাদিরা আমার কনভয়ে প্রাণঘাতী হামলা চালায় কিন্তু উল্টে মমতা পুলিশ কেস দেয় আমার ও বিজেপি কর্মকর্তাদের নামে। জেহাদিরা ছাড় পায়।”