নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ সংগঠনকে শক্তিশালী করেতুলতে ও লোকজনের উন্নয়নস্বার্থে সর্বদা কাজকরেযাচ্ছে ৩৮ জোলাইবাড়ী বিজেপির মন্ডল সভাপতি সুজিত দত্ত। সুজিত দত্তের অক্লান্ত প্রচেষ্টায় জোলাইবাড়ী বিধানসভাকেন্দ্রের সার্বিক উন্নয়নঘটেছে। রাজ্য সরকার ও কেন্দ্রীয়সরকারের জনকল্যানমুখী প্রকল্পগুলি সঠিকভাবে বাস্তবায়িতকরতে এবং প্রকল্পগুলি সম্পর্কে লোকজনদের জানানদিতে কাজ করেযাচ্ছে ৩৮ জোলাইবাড়ী বিজেপির মন্ডল সভাপতি। এরই মধ্যে কেন্দ্রীয় সরকারের জনকল্যনমুখী প্রকল্প জী রাম জী প্রকল্প সম্পর্কে লোকজনদের জানানদিতে বুধবার জোলাইবাড়ী বিধানসভাকেন্দ্রের পশ্চিম পিলাক গ্রামপঞ্চায়েতের মাঠে জোলাইবাড়ী মন্ডলের ৩৭, ৩৮, ৩৯ ও ৪০ নং বুথের সদস্যদের নিয়ে অনুষ্ঠীত হয় চৌপাল বৈঠক। এই বৈঠকে কেন্দ্রীয় সরকারের জী রাম জী প্রকল্পে ১২৫ দিনের কাজের গ্যারেন্টি নিয়ে আলোচনাকরেন অনুষ্ঠানে উপস্থিত বক্তারা। ৩৮ জোলাইবাড়ী মন্ডল বিজেপির উদ্দ্যোগে আয়োজিত আজকের এই চৌপাল বৈঠকে উপস্থিতছিলেন ৩৮ জোলাইবাড়ী বিজেপির মন্ডল সভাপতি সুজিত দত্ত, এলাকার প্রধান মনি বালা দাস, মন্ডলের সদস্য রঞ্জীত রিয়াং, নিখিল দত্ত সহ অন্যান্যরা। আজকের অনুষ্ঠানের গুরত্ব সম্পর্কে সংবাদমাধ্যমের সামনে জানান ৩৮ জোলাইবাড়ী বিজেপির মন্ডল সভাপতি সুজিত দত্ত। বিজেপির উদ্দ্যোগে আয়োজিত আজকের কর্মসূচীতে স্থানীয় লোকজনেরা ব্যাপক উৎসাহের সহিত অংশগ্রহনকরে।