Feb 19, 2026
নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ বুধবার গভীর রাতে খোয়াই অফিসটিলা রোডে এক বিধ্বংসী অগ্নিকাণ্ডে ভস্মীভূত হয়ে গেল ৬ থেকে ৭টি দোকান। মাঝরাতের এই ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। রাত আনুমানিক ১২টা স্থানীয় বাসিন্দারা একটি দোকানের ভেতর আগুনের শিখা দেখতে পান। মুহূর্তের মধ্যে সেই আগুন বিধ্বংসী রূপ নেয় এবং পাশের দোকানগুলোতেও ছড়িয়ে পড়ে। খবর দেওয়া হয় দমকল বাহিনীকে।পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে একে একে অকুস্থলে পৌঁছায় খোয়াই অগ্নি নির্বাপক দপ্তরের তিনটি ইঞ্জিন। সহায়তায় এগিয়ে আসে পুলিশের বজ্র ভ্যানসহ কল্যাণপুরের একটি ইঞ্জিন। প্রায় দুই ঘণ্টার মরণপণ প্রচেষ্টার পর মোট পাঁচটি ইঞ্জিনের সাহায্যে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।
Copyright ©2026 | News Tripura