নব্য বিজেপি সুকেশ গ্যাং এর তান্ডবে জনসাধারণের নাভিশ্বাস

Feb 19, 2026

নব্য বিজেপি সুকেশ গ্যাং এর তান্ডবে জনসাধারণের নাভিশ্বাস

নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ   নব্য বিজেপি সুকেশ গ্যাং এর তান্ডবে জনসাধারণের নাভিশ্বাস। রাতের আধারে রাস্তা ঘাটের এবং পানিয় জলের বারোটা বাজিয়ে অবৈধ উপায়ে ফসলের জমি ভরাট অব্যাহত। আগেও জমি মাফিয়া সুকেশ গ্যাং কে নিয়ে একাধিক সংবাদ প্রকাশিত হয়েছিল।গোটা সেকেরকোট এলাকায়  সুকেশ জমি মাফিয়া হিসাবেই পরিচিত। যে সুকেশ ২০১৯ এর পর লাল শিবির থেকে পদ্ম শিবিরে যোগ দিয়ে বিজেপির নাম ভাঙ্গিয়ে দীর্ঘদিন ধরে অবৈধ কার্যকলাপ চালাচ্ছে কিছু চুনুপুটি নেতাদের ম্যানেজ করে। সূত্র অনুযায়ী খবর তীর, হেন্ডিং, জান্ডিমুন্ডার জুয়ার ঠেক চালিয়ে সেকেরকোট, পান্ডবপুর, বিক্রম নগর ও ফুলতলী পঞ্চায়েত এলাকার যুবকদের খারাপ পথে পরিচালিত করছে। শুধু তাই নয় সে মানুষের জায়গা জমি দখল করে তা নিজের নামে ও তার সাঙ্গপাঙ্গদের নামে করে নিচ্ছে।এতেই শেষ নয় সে রাতের অন্ধকারে সেকেরকোট বাজারে পশ্চিম প্রান্তে ও সেকেরকোট ব্রিজ সংলগ্ন জাতীয় সড়কের পাশে জমি ভরাট করে সাধারণ মানুষদের বেকায়দায় ফেলছে।সে সেকেরকোট বাজারের পশ্চিম প্রান্তে এলাকার বিধায়িকার এক নিকট আত্মিয়ের  জায়গায় জমি ভরাট করে বাজারের রাস্তা আগের চেয়ে আরো বেহাল অবস্থায় পরিনত করেছে, মাটির গাড়ি যাতায়াতের জন্য রাস্তার পাশে থাকা জলের পাইপ ভেঙে ফেলে, তাতে সমপূর্ণ জল রাস্তায় গড়াগড়ি খাচ্ছে। পাশাপাশি জাতীয় সড়কের পাশে জমি ভরাট করে পাশ্ববর্তী বাড়িঘরের মানুষদের বিপাকে ফেলেছ। স্থানীয়দের অভিযোগ বন্যায় জল জমে পাশ্ববর্তী পরিবারগুলি  বিপাকে পড়বে।তার বিরুদ্ধে এখনো পর্যন্ত প্রসাশন কোন আইনী পদক্ষেপ গ্রহণ করেনি যার ফলে জমি মাফিয়া সুকেশ গ্যাং দিন দিন ফুলে ফেঁপে উঠছে। তার এই অবৈধ কার্যকলাপের ফলে বিজেপির পুরনো দিনের কার্যকরতারা এখন মুখ ফিরিয়ে নিচ্ছে দল থেকে। এখন দেখার বিষয় জমি মাফিয়া সুকেশ গ্যাং এর বিরুদ্ধে সরকার কি পদক্ষেপ গ্রহণ করে।