দুদিন ব্যাপী লিঙ্গ সমতার উপর এক জাতীয় কর্মশালা

Feb 21, 2026

দুদিন ব্যাপী লিঙ্গ সমতার উপর এক জাতীয় কর্মশালা

নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ  মহারাজা বীর বিক্রম মহাবিদ্যালয়ে শুক্রবার থেকে দুদিন ব্যাপী লিঙ্গ সমতার উপর এক জাতীয় কর্মশালা শুরু হয়েছে ।এই কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক পদ্মশ্রী অরুণোদয় সাহা ।কর্মশালায় বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সন্তোষ কুমার পাল। মহারাজা বীর বিক্রম মহাবিদ্যালয়ের অর্থনীতি বিভাগ এবং রাষ্ট্রবিজ্ঞান বিভাগের যৌথ উদ্যোগে এই জাতীয় কর্মশালার আয়োজন করা হয়। কর্মশালায় বক্তব্য রাখতে গিয়ে অধ্যাপক পদমশ্রী অরুণোদয় সাহা বলেন, পুরুষদের তুলনায় মহিলাদের শারীরিক ক্ষমতা অনেকটাই বেশি ।একজন পুরুষ মানুষ যদি ১০০ বছর বাঁচেন তবে মহিলারা বাঁচেন ১০৬ বছরের উপর ।তিনি আরো বলেন, মহিলাদের প্রতি বৈষম্য রয়েছে ।এই বৈষম্য দূরীকরণে একটাই উপায় ।আর সেটি হল কন্যা সন্তানদের শিক্ষা ,স্বাস্থ্য এবং অন্যান্য ক্ষেত্রগুলিতে বিনিয়োগ করা ।এতেই সমস্যার সমাধান হয়ে যাবে বলে মনে করেন অধ্যাপক পদ্মশ্রী অরুণোদয় সাহা।