ভারতের অগ্রগতির পথে বাধা হয়ে দাঁড়ানোর চেষ্টা করছে কংগ্রেস : প্রহ্লাদ যোশী

Feb 22, 2026

ভারতের অগ্রগতির পথে বাধা হয়ে দাঁড়ানোর চেষ্টা করছে কংগ্রেস : প্রহ্লাদ যোশী

নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ দিল্লিতে ইন্ডিয়া এআই ইম্প্যাক্ট সম্মেলনের সময় যুব কংগ্রেসের বিক্ষোভের তীব্র সমালোচনা করলেন কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ যোশী। তাঁর অভিযোগ, ভারতের অগ্রগতির পথে বাধা হয়ে দাঁড়ানোর চেষ্টা করছে কংগ্রেস। শনিবার প্রহ্লাদ যোশী বলেন, "এটা খুবই লজ্জাজনক যে, কংগ্রেস যখন এই ধরণের আচরণ করছে, তখন প্রায় ১৫০টি দেশের ২০ জন রাষ্ট্রপ্রধান, ৪৫ জন মন্ত্রী এবং প্রায় গুরুত্বপূর্ণ আধিকারিকরা অংশগ্রহণ করেছিলেন। ভারতের সাফল্য উদযাপন করার পরিবর্তে, তাঁরা হট্টগোল তৈরি করার চেষ্টা করছে। তাঁরা ভারতের উন্নয়ন ও অগ্রগতির পথে বাধা হয়ে দাঁড়ানোর চেষ্টা করছে।"মার্কিন শুল্কের বিষয়ে আমেরিকার সুপ্রিম কোর্টের নির্দেশ সম্পর্কে এদিন কর্ণাটকের কালাবুরাগিতে সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হন কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ যোশী। তিনি বলেছেন, "আমি মিডিয়াতে পড়েছি, মার্কিন শীর্ষ আদালত কিছু রায় দিয়েছে এবং ভারত সরকার তা অধ্যয়ন করবে এবং যাই প্রতিক্রিয়া জানানোর প্রয়োজন হোক না কেন, তা বাণিজ্য মন্ত্রক এবং বিদেশ মন্ত্রক দেবে, আমি নয়।"