কৈলাসহর প্রেস ক্লাবে পালিত আন্তর্জাতিক মাতৃভাষা দিবস

Feb 23, 2026

কৈলাসহর প্রেস ক্লাবে পালিত আন্তর্জাতিক মাতৃভাষা দিবস

নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ   ২১শে ফেব্রুয়ারি যথাযোগ্য মর্যাদা ও গভীর শ্রদ্ধার সঙ্গে কৈলাসহর প্রেস ক্লাবে পালিত হলো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। দিনব্যাপী নানা কর্মসূচির মধ্যে ছিল “বসে আঁকো” প্রতিযোগিতা, শহীদ বেদীতে পুষ্পার্ঘ্য অর্পণ, উদ্বোধনী সংগীত ও আলোচনা সভা।  অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সম্পাদক অরিন্দম দে। প্রধান বক্তা হিসেবে শিক্ষক শিক্ষণ কেন্দ্রের প্রশিক্ষিকা ফাল্গুনী দে মাতৃভাষাভিত্তিক শিক্ষার গুরুত্ব তুলে ধরেন। বাচিক শিল্পী বৈষম্পায়ন চক্রবর্তীর আবৃত্তি অনুষ্ঠানে বিশেষ মাত্রা যোগ করে।লিও ক্লাব ও দ্যা হোপ পরিচালিত ঊনকোটি হসপিটালের সহযোগিতায় আয়োজিত এই অনুষ্ঠানে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে সমাপ্তি ঘোষণা করেন সভাপতি মোহিত পাল। দিনটি মাতৃভাষার প্রতি ভালোবাসা ও অঙ্গীকারের বার্তা ছড়িয়ে দেয়।