নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ রবিবার সন্ধ্যায় কমলপুর টাউন হলে তথ্য সংস্কৃতি দপ্তর আয়োজিত রাজ্যভিত্তিক যাত্রা উৎসব ২০২৬-র শুভ উদ্বোধন হয়। প্রদীপ জ্বালিয়ে উদ্বোধন করেন ধলাই জেলা সভাধিপতি সুস্মিতা দাস। এছাড়াও উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তথ্য সংস্কৃতি দপ্তরের অধিকর্তা বিম্বিসার ভট্টাচাৰ্য, ধলাই জেলা অতিরিক্ত জেলা শাসক বি ডারলং, আইনজীবী শ্যামল কান্তি পাল, দূর্গাচৌমুহনি ব্লক 'র বি ডি ও সমিত কুমার দাস।স্বাগত ভাষণ দেন তথ্য সংস্কৃতি দপ্তরের ধলাই জেলা উপ অধিকর্তা প্রমোদ আচার্য্য, সভাপতিত্ব করেন কমলপুর নগর পঞ্চায়েতের চেয়ারম্যান প্রশান্ত সিনহা। জানা যায় সারা রাজ্য থেকে মোট ১৮ টি দল এই যাত্রা উৎসবে যোগ দিচ্ছে। আজ প্রথম যাত্রাপালা হল গঙ্গাপুত্র ভীষ্ম। ২২ ফেব্রুয়ারী থেকে শুরু হওয়া এই উৎসব চলবে আগামী ১১ মার্চ পর্যন্ত।