মন কি বাত-এর ১৩১তম পর্ব  শোনেন রাজ্যের মুখ্যমন্ত্রী

Feb 23, 2026

মন কি বাত-এর ১৩১তম পর্ব শোনেন রাজ্যের মুখ্যমন্ত্রী

নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ   মোহনপুর বিধানসভা কেন্দ্রে রবিবার প্রধানমন্ত্রী পরিচালিত জনপ্রিয় রেডিও অনুষ্ঠান মন কি বাত-এর ১৩১তম পর্ব শোনার জন্য এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত থেকে পর্বটি মনোযোগ সহকারে শোনেন রাজ্যের মুখ্যমন্ত্রী। স্থানীয় দলীয় কর্মী, জনপ্রতিনিধি ও সাধারণ মানুষদের উপস্থিতিতে আয়োজিত এই কর্মসূচিতে মুখ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী এই অনুষ্ঠানের মাধ্যমে দেশের সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ রক্ষা করছেন। সমাজের বিভিন্ন ক্ষেত্রে অনুপ্রেরণামূলক উদ্যোগ, স্বনির্ভরতা, নারী শক্তির অগ্রগতি এবং যুব সমাজের ভূমিকা নিয়ে গুরুত্বপূর্ণ বার্তা তুলে ধরা হয়েছে বলেও তিনি উল্লেখ করেন। মুখ্যমন্ত্রী আরও বলেন, “মন কি বাত কেবল একটি রেডিও অনুষ্ঠান নয়, এটি দেশের কোটি মানুষের অনুভূতির প্রতিফলন। প্রধানমন্ত্রী দেশের উন্নয়ন, সংস্কৃতি ও সামাজিক দায়বদ্ধতার বিষয়গুলোকে সামনে এনে আমাদের অনুপ্রাণিত করেন।” অনুষ্ঠান শেষে উপস্থিত কর্মী ও সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন মুখ্যমন্ত্রী। তিনি সকলকে প্রধানমন্ত্রীর বার্তাগুলি বাস্তবায়নের জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।