অবিলম্বে নিয়োগের দাবিতে টেট-২  উত্তীর্ণদের ডেপুটেশন

Mar 03, 2026

অবিলম্বে নিয়োগের দাবিতে টেট-২ উত্তীর্ণদের ডেপুটেশন

নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ

মুখ্যমন্ত্রী এবং রাজ্য সরকারের ঐকান্তিক প্রচেষ্টায় শিক্ষক স্বল্পতা অচিরেই দূরীভূত হবে বলে মনে করেন টেট-২ উত্তীর্ণ চাকরিপ্রার্থীরা ।সোমবার টি আরবিটি আধিকারিকের নিকট ডেপুটেশন প্রদান করতে এসে এমনটাই প্রত্যাশা ব্যক্ত করেন টেট-২ উত্তীর্ণ পরীক্ষার্থীরা।

 

একসাথে নিয়োগের দাবিতে সোমবার টেট পরীক্ষার নিয়ামক অধিদপ্তর টিচার্স রিক্রুটমেন্ট বোর্ড ত্রিপুরার আধিকারিকের সাথে দেখা করেন টেট-২  উত্তীর্ণ চাকরি প্রার্থীরা ।কোন স্লোগান বা আন্দোলন ছিল না এই সাক্ষাৎপর্বকে কেন্দ্র করে। নিয়োগ প্রক্রিয়া কেন এত দেরি হচ্ছে তা জানতে এসেছিলেন টেট-২ উত্তীর্ণ কর্মপ্রার্থীরা ।তাদের দাবি ছিল একসাথে তাদেরকে নিয়োগ করা ।এদিন আধিকারিকের সাথে স্বাক্ষাৎ পর্ব শেষে এক টেট-২ উত্তীর্ণ কর্মপ্রাপ্তি জানান ,খুব সুন্দর আলোচনা হয়েছে। তিনি মনে করেন তাদের নিয়োগ প্রক্রিয়া এবং রাজ্যের স্কুলগুলিতে শিক্ষক সল্পতার সমস্যা অচিরেই মিটে যাবে। তিনি জানান ,রাজ্য সরকার সংশ্লিষ্ট বিষয়ে উদ্যোগ গ্রহণ করছে।

 

প্রসঙ্গত উল্লেখ্য যে ২০২২ সালের পর ২০২৫ সালে  টেট -২ পরীক্ষা গ্রহণ করা হয় ।পরীক্ষায় মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল প্রায় ৪৫ হাজার।এর মধ্যে উত্তীর্ণ হয়েছেন ১ হাজার ৪৮৮ জন। উত্তীর্ণদের সকলকে একসাথে নিয়োগের দাবি জানান তারা।