Mar 03, 2026
গতকাল রাতে সি পি আই (এম )'র সালেমা অঞ্চল সদস্য তথা তপশীল জাতি সংগঠনের অঞ্চল সম্পাদক নারায়ণ নমশুদ্র 'র বাড়িতে রাত দুইটা নাগাদ আগুন দেওয়া হয়। শুধু তাই নয় তার তিনশত পরিণত রাবার গাছে কেটে ফেলে ও পুড়িয়ে দেয়। এর আগেও একই ব্যক্তির বাড়িতে অগ্নি সংযোগ অটো ভাঙচোর হয় বলে জানান প্রাক্তন বিধায়ক অঞ্জন দাস।
আজ সি পি আই (এম ) নেতৃত্ব ঐ এলাকা গিয়ে পরিস্থিতি সরজমিনে খতিয়ে দেখে।
উনার বাড়ি সালেমা থানাধিন জয়ন্তীবাজার এলাকায়। যেখানে ঘটনা ঘটেছে। সি পি আই (এম )দলের পক্ষ থেকে জয়ন্তীবাজার এলাকায় পথ অবরোধ ও বিক্ষোভ মিছিল করা হয়।
Copyright ©2026 | News Tripura