PMFME প্রকল্প রাজ্যের মহিলাদের আর্থিকভাবে শক্তিশালী হওয়ার দরজা খুলে যাবে ।বৃহস্পতিবার প্রজ্ঞা ভবনে পি এম এফ এম ই স্কিমে ত্রিপুরার নারী উদ্যোক্তা শীর্ষক অনুষ্ঠানে এমনটাই প্রত্যাশা ব্যক্ত করেন রাজ্যের শিল্প ও বাণিজ্য দপ্তরের মন্ত্রী সান্তনা চাকমা।
বৃহস্পতিবার রাজধানীর প্রজ্ঞা ভবনে পিএমএফএমই স্কিমে ত্রিপুরার নারী উদ্যোক্তা নীতি ২০২৫ -২০৩০ এর সূচনা হয় ।রাজ্য জুড়ে নারী উদ্যোক্তাদের শক্তিশালী করন এবং টেকসই ক্ষুদ্র ও ক্ষুদ্র উদ্যোগকে উৎসাহিত করার লক্ষ্যে শিল্প ও বাণিজ্য দপ্তর এই কর্মসূচির আয়োজন করে ।এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজ্যের শিল্প ও বাণিজ্য দপ্তরের মন্ত্রী সান্তনা চাকমা ,দপ্তরের সচিব কিরণ গিত্ত্যে,রাজ্য চি উন্নয়ন নিগমের চেয়ারম্যান সমীর ঘোষ, শিল্প ও বাণিজ্য দপ্তরের অন্যান্য আধিকারিকরা ।এই অনুষ্ঠানের উদ্বোধন করে বক্তব্য রাখতে গিয়ে শিল্প ও বাণিজ্যমন্ত্রী সান্তনা চাকমা বলেন ,আত্মনির্ভর ভারত এবং আত্মনির্ভর ত্রিপুরা গঠনের লক্ষ্যে কেন্দ্র এবং রাজ্য সরকার যৌথভাবে কাজ করে চলছে ।এরই অঙ্গ হিসেবে মহিলাদের আত্মনির্ভর করার লক্ষ্যে এই প্রকল্প চালু করা হয়েছে ।এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের মহিলারা আরও আর্থিকভাবে শক্তিশালী হতে পারবেন বলে প্রত্যাশা ব্যক্ত করেন শিল্প ও বাণিজ্যমন্ত্রী সান্তনা চাকমা।
প্রসঙ্গত উল্লেখ্য যে পিএমএফএমই স্কীমের মূল লক্ষ্য হলো নারী উদ্যোক্তাদের জন্য একটি সহায়ক বাস্তুতন্ত্র তৈরি করা। এর মধ্যে রয়েছে অর্থায়ন, বাজার, প্রযুক্তি ও প্রাতিষ্ঠানিক সহায়তার সীমিত সুযোগ-সুবিধা মোকাবেলা করা ।এটি নারীদের জীবিকা নির্বাহের কার্যক্রম এবং আনুষ্ঠানিক উদ্যোগ থেকে টেকসই এবং আনুষ্ঠানিক ব্যবসায়িক উদ্যোগে রূপান্তরিত হতে উৎসাহিত করবে।