আগামী ১৪ এবং ১৫ মার্চ অ্যানুয়াল সেমিনার ট্রাইমাকন -এর আয়োজন করতে চলেছে ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের রাজ্য শাখা ।১৪ মার্চ সন্ধ্যায় এর আনুষ্ঠানিক উদ্বোধন করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা ।দুদিনের এই অ্যানুয়াল কনফারেন্সে রাজ্য এবং বহিরাজ্যের বিভিন্ন বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকগণ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা রাখবেন।
অন্যান্য বারের মতো এবারও অ্যানুয়াল কনফারেন্স ট্রাইমাকন -২০২৬ আয়োজন করতে চলেছে ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের রাজ্য শাখা ।১৪ এবং ১৫ মার্চ রাজধানীর আইএমএ হাউজএ এই কনফারেন্স অনুষ্ঠিত হবে ।১৪ মার্চ সকাল ৯ টায় আই এম এ হাউসে কনফারেন্সের সায়েন্টিফিক সেশন শুরু হবে ।এর উদ্বোধন করবেন রাজ্যের তিনটি মেডিকেল কলেজের অধ্যক্ষ গণ । ১৪ই মার্চ বিকেল পাঁচটায় সোনার তরীতে অনুষ্ঠিত হবে আনুষ্ঠানিক উদ্বোধন।এর অনুষ্ঠানিক উদ্বোধন করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা। উপস্থিত থাকবেন রাজ্যের স্বাস্থ্য সচিব কিরণ গীত্ত্যে,জাতীয় স্বাস্থ্য মিশনের রাজ্য মিশন অধিকর্তা সাজু ওয়াহিদ সহ অন্যান্যরা। সায়েন্টিফিক সেশনে চিকিৎসা বিজ্ঞানের অত্যাধুনিক বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে প্যানেল ডিসকাশন থাকবে। প্যানেল ডিসকাশনে অংশগ্রহণ করবেন রাজ্য এবং বহিরাজ্য থেকে আগত বিভিন্ন বিশেষজ্ঞ চিকিৎসকগণ ।যারা গবেষণা করছেন তারাও এই গুরুত্বপূর্ণ আলোচনায় তাদের গবেষণার বিষয়বস্তু নিয়ে আলোচনা রাখবেন। বৃহস্পতিবার রাজধানীর আইএনএ হাউসে আয়োজিত সাংবাদিক সম্মেলনে এই কথা জানান সংগঠনের রাজ্য শাখার সম্পাদক ডাক্তার জয় চক্রবর্তী।
এদিন সাংবাদিক সম্মেলনে আইএমএ রাজ্য শাখার সম্পাদক ডাক্তার জয় চক্রবর্তী জানান ,সম্মেলনের সায়েন্টিফিক সেশনে বিভিন্ন আলোচ্য বিষয়ের মধ্যে থাকবে রোবোটিক সার্জারি, আইএ এন্ডিও সার্জারি প্রভৃতি নিয়ে আলোচনা। পাশাপাশি রাজ্যের বিভিন্ন চিকিৎসা কেন্দ্রগুলিতে চিকিৎসকরা যে সমস্ত রোগগুলি পর্যবেক্ষণ করেন বা করছেন যেমন ম্যালেরিয়া, টাইফয়েড প্রভৃতি রোগ নিয়েও আলোচনা থাকবে ।তিনি আরো জানান ,এই আলোচনা অধ্যায়নরত ছাত্র-ছাত্রীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ।যারা এখনো আলোচনায় অংশগ্রহণের জন্য নাম নথিভুক্ত করেননি, তাদের অবিলম্বে নাম নথিভূক্তকরণের জন্য আহ্বান জানান তিনি।