উদয়পুর সি পি আই এমের সাংবাদিক সম্মেলন।

Mar 13, 2026

উদয়পুর সি পি আই এমের সাংবাদিক সম্মেলন।

নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ

গতকাল গোমতী জেলা শাসকের নেতৃত্বে প্রশাসনের এক প্রতিনিধি দল উদয়পুর জামতলা থেকে সেন্ট্রাল রোড পর্যন্ত যে সমস্ত ব্যবসায়ীরা রাস্তা দখল করে ব্যবসা চালিয়ে যাচ্ছে তাদের কে উচ্ছেদ করা হয়। এর পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার উদয়পুর সিপিআই এম-উদয়পুর মহকুমা সম্পাদক দিলীপ দত্ত এক সাংবাদিক সম্মেলনে উচ্ছেদ অভিযানের ঘটনা নিন্দা জানিয়ে বলেনক্ষুদ্র ক্ষুদ্র ব্যবসায়ীরা রাস্তায় বসে সামান্য ব্যবসা সাজিয়ে ব্যবসা করে কোন রকম সংসার প্রতিপালন করে আসছে। বর্তমানে এখন এই ক্ষুদ্র ব্যবসায়ীরা কোথায় ব্যবসা করবে তার ব্যবস্থা করা হয় নি। পাশাপাশি ছোট ছোট গাড়ি চালকদের বিরুদ্ধে মামলা করা হয়েছে বলে জানান দিলীপ দত্ত। তিনি দাবি করেন, রাস্তা দখল মুক্ত করার বিরোধীতা করে না সিপিআইএম। তবে ক্ষুদ্র ব্যবসায়ীরা যাতে ব্যবসা চালিয়ে যেতে পারে তার ব্যবস্থা করার দাবি জানান তিনি এবং গাড়ি পার্কিং- এর ব্যবস্থা করার ও দাবি জানানো হয় সিপিআইএম উদয়পুর বিভাগীয় কমিটির পক্ষ থেকে।