নতুন শিক্ষাবর্ষের ভর্তি প্রক্রিয়া শুরু ,শিশু বিহারে অভিভাবকদের ব্যাপক ভিড় পরিলক্ষিত

Mar 13, 2026

নতুন শিক্ষাবর্ষের ভর্তি প্রক্রিয়া শুরু ,শিশু বিহারে অভিভাবকদের ব্যাপক ভিড় পরিলক্ষিত

নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ

আগামী ১ এপ্রিল থেকে শুরু হচ্ছে নতুন শিক্ষা বর্ষ। নতুন শিক্ষাবর্ষকে সামনে রেখে বিভিন্ন বিদ্যালয়ে ভর্তি প্রক্রিয়া শুরু হয়ে গেছে। বৃহস্পতিবার রাজধানীর অন্যতম বনদি বিদ্যালয় শিশু বিহার উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে প্রাক প্রাথমিক এবং প্রাথমিক স্তরের ভর্তি প্রক্রিয়ার ফর্ম বিলি শুরু হয়েছে।

আগামী এক এপ্রিল থেকে এক যুগে শুরু হতে যাচ্ছে অর্থ বর্ষ এবং শিক্ষাবর্ষ ২০২৬ -২৭ ।    নতুন শিক্ষা বর্ষকে সামনে রেখে বিদ্যালয়ে বিদ্যালয়ে শুরু হয়ে গেছে ভর্তি প্রক্রিয়া। বৃহস্পতিবার থেকে রাজ্যের ইংরেজি মাধ্যম বিদ্যালয় গুলিতে ভর্তি প্রক্রিয়া শুরু হয়েছে ।প্রাক প্রাথমিক এবং প্রাথমিক স্তরের ভর্তি প্রক্রিয়া শুরু হয়েছে এদিন। ভর্তি প্রক্রিয়ার অঙ্গ হিসেবে বিদ্যালয় গুলিতে চলছে ফর্ম বিতরণ ।বৃহস্পতিবার রাজধানীর অন্যতম বনদী বিদ্যালয় হিসেবে খ্যাত শিশু বিহার উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে প্রাক প্রাথমিক এবং প্রাথমিক স্তরের ভর্তি প্রক্রিয়ার জন্য ফর্ম বিচরণ শুরু হয় ।ফর্ম পেতে ইচ্ছুক শিশুদের অভিভাবকদের মধ্যে ব্যাপক ভিড় পরিলক্ষিত হয় ।এদিন বিদ্যালয়ের এক আধিকারিক জানান ,১২ মার্চ থেকে ১৬ মার্চ পর্যন্ত চলবে ফর্ম বিতরণ ।প্রাক প্রাথমিক স্তরের ক্লাস ওয়ান, টু এবং প্রাথমিক স্তরের প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত ছাত্রছাত্রীদের জন্য ভর্তির ফর্ম দেওয়া হচ্ছে ।আগামী ১৬ মার্চ পর্যন্ত এই প্রক্রিয়া চলবে ।১৬ মার্চ থেকে ১৯ মার্চ পর্যন্ত ফর্ম জমা রাখার সময়সীমা ধার্য করা হয়েছে ।তিনি আরো জানান ,ভর্তি প্রক্রিয়ার ফর্ম প্রসেসিং এর জন্য প্রতি বছরের মত এবারো প্রতি ফর্মের জন্য দশ টাকা করে রাখা হচ্ছে।

 

এদিকে জানা গেছে রাজধানীর অন্যান্য বিদ্যালয় যেমন উমাকান্ত একাডেমি ইংলিশ মিডিয়াম ,উমাকান্ত একাডেমী ,মহারানী তুলসী বতী উচ্চ মাধ্যমিক বালিকা বিদ্যালয় সহ অন্যান্য বিদ্যালয়গুলিতেও আগামী শিক্ষাবর্ষের জন্য ভর্তি প্রক্রিয়া শুরু হয়ে গেছে।