কমলপুরে সম্পন্ন হল ত্রিপুরা সরকারের তথ্য ও সংস্কৃতি দপ্তর আয়োজিত রাজ্যভিত্তিক যাত্রা উৎসব।

Mar 13, 2026

কমলপুরে সম্পন্ন হল ত্রিপুরা সরকারের তথ্য ও সংস্কৃতি দপ্তর আয়োজিত রাজ্যভিত্তিক যাত্রা উৎসব।

নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ

কমলপুরে সম্পন্ন হল ত্রিপুরা সরকারের তথ্য ও সংস্কৃতি দপ্তর আয়োজিত রাজ্যভিত্তিক যাত্রা উৎসবের। গতকাল রাত্রিতে  ধলাই জেলার কমলপুর টাউন হলে যাত্রা উৎসবের অন্তিম দিনে  দর্শকদের ভিড় ছিল উপচেপড়া । এ বছর রাজ্যভিত্তিক যাত্রা উৎসবে রাজ্যের বিভিন্ন জেলার মোট ১৬টি যাত্রা দল অংশ নেয়। গত ২২ শে ফেব্রুয়ারি এই যাত্রা উৎসবের সূচনা হয়েছিল। গতকাল অন্তিম দিনে উত্তর জেলার নবোদয় নাট্য সংস্থা দ্বারা পরিবেশিত হয় যাত্রাপালা কুরুক্ষেত্রে কাঁদে দুর্যোধন।

 

সমাপ্তি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ধলাই জেলা পরিষদের সভাধিপতি সুস্মিতা দাস, কমলপুর নগর পঞ্চায়েতের চেয়ারপার্সন প্রশান্ত সিনহা, ধলাই জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের সহ অধিকর্তা প্রমোদ আচার্য প্রমূখ।

যাত্রা উৎসবকে কেন্দ্র করে গত ২২ শে ফেব্রুয়ারি থেকেই যাত্রা প্রেমি নাগরিকদের মধ্যে ব্যাপক উৎসাহ এবং উদ্দীপনা পরিলক্ষিত হয় বলা বাহুল্য।