তেলিয়ামুড়ায় বসন্ত উৎসব পালিত।

Mar 16, 2026

তেলিয়ামুড়ায় বসন্ত উৎসব পালিত।

নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ

তেলিয়ামুড়া পুর পরিষদ এবং মহকুমা তথ্য ও সংস্কৃতি কার্যালয়ের যৌথ উদ্যোগে রবিবার তেলিয়ামুড়া বড়মুরা ক্যাফেটোরিয়া প্রাঙ্গনে বর্ণাঢ্য আয়োজনে বসন্ত উৎসব অনুষ্ঠিত হয়। উৎসবকে কেন্দ্র করে এলাকাজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তেলিয়ামুড়া বিধানসভা কেন্দ্রের বিধায়িকা তথা রাজ্য বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী সাহা রায়। এছাড়াও উপস্থিত ছিলেন তেলিয়ামুড়া পুর পরিষদের চেয়ারম্যান রূপক সরকার, তেলিয়ামুড়া পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারপারসন নির্মল সূত্রধর, বরিষ্ঠ তথ্য ও সংস্কৃতি আধিকারিক দুলাল দেববর্মা, বিশিষ্ট সমাজসেবী অচিন্ত্য ভট্টাচার্য  সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানের সূচনায় অতিথিরা প্রদীপ প্রজ্বলন করেন এবং শ্রীকৃষ্ণের প্রতিকৃতিতে পুষ্পার্পণ ও পদতলে আবির নিবেদন করে উৎসবের শুভ সূচনা করেন। এরপর বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনা, সংগীত ও নৃত্যের মধ্য দিয়ে বসন্ত উৎসব রঙিন আবহে জমে ওঠে।

উৎসবে স্থানীয় শিল্পী ও সাংস্কৃতিক কর্মীদের অংশগ্রহণে অনুষ্ঠান প্রাণবন্ত হয়ে ওঠে এবং উপস্থিত দর্শকদের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যায়।